এক অনন্য প্যান্ডেলের অন্তর্জগৎ

20251001_035413.jpg

শারদীয় দুর্গোৎসব মানেই শুধু প্রতিমা দর্শন নয়, বরং শিল্প, ঐতিহ্য এবং স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধনের সাক্ষী হওয়া। এ বছর যে প্যান্ডেলটি দেখেছিলাম, তার ভেতরের নকশা ও শিল্পকর্ম আমাকে সত্যিই মুগ্ধ করেছিলো। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে প্রবেশ করতেই যেন এক প্রাচীন রাজপ্রাসাদ কিংবা মন্দিরের অলঙ্কৃত সভাঘরে ঢুকে পড়েছিলাম বলে অনুভব হচ্ছিল। প্যান্ডেলের ভেতরের অংশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চোখে পড়েছিলো দীর্ঘ খিলান আকৃতির করিডোর। সারিবদ্ধ বাঁকানো ছাদ এবং তার মাঝ বরাবর ঝুলন্ত ঝাড় বাতিগুলো পুরো পরিবেশকে রাজকীয় সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল। আলো ও ছায়ার এমন নিখুঁত ব্যবহার পুরো পথটিকে যেন স্বপ্নের কোনো স্থানে পরিণত করেছিল।

দর্শনার্থীদের ভিড় থাকলেও সেই শিল্প সৌন্দর্যের আকর্ষণ এক মুহূর্তের জন্যও কমে যায়নি। সবচেয়ে বেশি নজর কেড়েছে প্যান্ডেলের কাঠখোদাই ধাঁচের কারুকাজ গুলো। দেয়াল, স্তম্ভ, ছাদ- প্রতিটি অংশে ছিল সূক্ষ্ম অলঙ্করণ। মনে হচ্ছিল যেন দক্ষ কারিগরের হাতে খোদাই করা প্রাচীন মন্দিরের নকশা জীবন্ত হয়ে উঠেছিল। বিভিন্ন জ্যামিতিক নকশা, ফুল-লতা এবং ঐতিহ্যবাহী মোটিফ পুরো স্থাপনাটিকে এক বিশেষ ঐতিহাসিক আবহে ফুটিয়ে তুলেছে। ছাদের গোলাকার নকশাটি ছিল এই প্যান্ডেলের অন্যতম আকর্ষণ। মাঝখানে ঝাড়বাতিকে কেন্দ্র করে চারদিকে বৃত্তাকারে সাজানো কারুকাজ এতটাই নিখুঁত ছিল যে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেও চোখ ফেরানো যায় না। তাছাড়া আলো পড়ার সঙ্গে সঙ্গে সেই নকশাগুলো আরও জীবন্ত হয়ে উঠছিল।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟