আলো ও শিল্পকলার জাদু

20250929_234319.jpg

দুর্গা পুজো মানেই কিন্তু শুধু প্রতিমা দর্শন নয়। পুজোর আসল আকর্ষণ অনেক সময় লুকিয়ে থাকে প্যান্ডেলের বিভিন্ন অংশে অর্থাৎ নকশা, আলো আর শিল্পীর কল্পনায়। কলকাতার দুর্গা পুজোর ইতিহাসে দেশপ্রিয় পার্ক এমন এক নাম, যেখানে পা রাখলেই বোঝা যায়, এখানে পুজো মানে একটা আলাদা ভাবনা, পরিশ্রম আর শৈল্পিকতার এক অনন্য সমন্বয়। প্যান্ডেলের বাইরে যে অংশটি চোখে পড়ে, সেটি দেখলেই বোঝা যায় কতটা বড় পরিসরে ভাবা হয়েছিলো পুরো থিমটি। বাইরের অংশে ব্যবহৃত টেক্সচার, আলো ও রঙের সমন্বয় একদিকে যেমন সৌন্দর্যে ভরপুর, তেমন অন্যদিকে রহস্যময়।

বিশালাকৃতির কাঠামো আর খোদাই করা ডিজাইনের সৌন্দর্য । সব মিলিয়ে বাইরে থেকে যেনো দর্শকদের মধ্যে কৌতূহল এর সৃষ্টি করেছিলো। ভেতরের ডিজাইন ছিল আরো জাঁকজমক, এইসব ডিজাইন দেখলেই মনে একটা আলাদা অনুভূতি বা কৌতুহল এর জন্ম নেয়। আর সব প্যান্ডেলের একটা কমন বিষয় থাকে, সেটা হলো ঝাড়বাতি। তবে কিছু কিছু প্যান্ডেলে এর আকর্ষণ কিছুটা অন্যরকম থাকে। তবে এই প্যান্ডেলে ঝাড়বাতিটি সোনালি, সাদা ও মার্বেল রঙের মিশ্রণে তৈরি করা ছিল, যেনো দেখতে পুরো রাজপ্রাসাদ এর মতো হয়েছিলো। একটা অন্যরকম অনুভূতির বিষয় ছিল। এছাড়া আরো কিছু শিল্পকর্ম ও ভাস্কর্য রয়েছে এখানে, যেগুলো দেখতে খুবই মনমুগ্ধকর ছিল।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.074
BTC 71609.53
ETH 2217.60
USDT 1.00
SBD 0.49