সবুজের এক নিঃশব্দ সৌন্দর্য

20250904_165618.jpg

শহরে বসবাসকারী মানুষের একমাত্র শান্তির ঠিকানা হলো গ্রাম। কংক্রিটের শহরের কোলাহল থেকে দূরে গেলেই একটা শান্তির ঠিকানা পাওয়া যায় আর সেটা হলো এই গ্রাম। এই দৃশ্যটিতে তেমনই একটা পটভূমি ফুটে উঠেছে। এখানে শান্ত, নিরিবিলি এর একটা পরিবেশ রয়েছে। আমিও একটা ভ্রমণে বেরিয়ে গিয়েছিলাম গ্রামের ভেতর দিয়ে। তো যেতে যেতে এমনই একটা দৃশ্য চোখের সামনে পড়েছিলো। আর এমন দৃশ্য চোখে পড়লে দাঁড়িয়ে প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ না করলে তো হয় না। তো প্রাকৃতিক এই দৃশ্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম।
অনেকদিন পরে এইরকম সবুজতার একটা মন-প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখে ভালো লাগছিল।

এইসব দৃশ্য দেখার পরে মনে হচ্ছিলো ওখানেই আমরা থেকে যাই। গ্রামের দিগন্তজোড়া সবুজ ধানের ক্ষেত, হালকা হাওয়ায় ধানের শীষ দোল খেয়ে যায়। এছাড়া উপরে অর্থাৎ আকাশের যে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাও একটা মুগ্ধকর বিষয়। সব মিলিয়ে প্রকৃতির এক অপার সৌন্দর্য উপভোগ করেছিলাম। এইরকম সবুজ মাঠের দিকে তাকালে মন যেনো আপনাতেই ধীর হয়ে আসে। যেনো প্রকৃতি নিজেই আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এইরকম একটা ফিল চলে আসে। প্রকৃতির সাথে আসলেই আমাদের সম্পর্কটা অনেকটা দূরত্বে পৌঁছে গেছে অর্থাৎ একপ্রকার বলা যায় ক্ষনস্থায়ী। কারণ আমরা নিজেরাই শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝে থাকতে থাকতে ভুলে যাই।