সূর্যাস্তের অপরূপ দৃশ্য
কলকাতার ব্যস্ত জীবনের মাঝখানে এমন কিছু জায়গা আছে, যেখানে গেলে সময় যেনো একটু থমকে যায়। ইকো পার্ক তেমনই একটি জায়গা। আজকের এই দৃশ্যটা ইকো পার্কের এক মন ছুঁয়ে যাওয়া বিকেলের, যেখানে সূর্য ধীরে ধীরে দিনের ক্লান্তি গুটিয়ে নিচ্ছে, আর আকাশ রঙিন হয়ে উঠছে নরম গোলাপি আভায়। প্রকৃতি আর শহরের এক দারুণ মেলবন্ধন। এখানে ছবিতে দেখা যাচ্ছে লেকের ধারে দাঁড়িয়ে থাকা সারি সারি নারকেল গাছ আর সূর্যের শেষ আলো গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রকৃতি তৈরি করেছে এক অপরূপ ছায়ার খেলা।
ল্যাম্পপোস্ট আর দূরের স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে শহরের এক সুন্দর সমঝোতার প্রতীক ফুটিয়ে তুলেছে। আমরা মূলত ওখানে লেকের পাশেই খেলছিলাম। আর তখনই মাঝে মাঝে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের লীলা খেলা দেখছিলাম। মাঝে মাঝে এইসব দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতির কি অপরূপ মায়া। প্রকৃতি চাইলে মুহূর্তের মধ্যে যেকোনো কিছু হয়ে যেতে পারে। প্রকৃতির এই অপরূপ মায়ার মাঝে আমরা সবাই বন্দি হয়ে যাই। প্রকৃতির কোলে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার মতো এত সুন্দর দৃশ্য যেনো আর হয় না।
