রেড পিরানহা
অ্যাকোরিয়ামের কাচের ভেতর দিয়ে যখন এই মাছগুলোকে দেখছিলাম, তখন তাদের শরীরের গঠন, চোখের দৃষ্টি আর ধীর গতির চলাফেরা সত্যিই মুগ্ধ করার মতো ছিল। সাধারণত আমরা এই মাছের নাম শুনলেই একটু ভয় পেয়ে যাই, কারণ সিনেমা ও গল্পে এদেরকে অনেকটাই হিংস্র রূপে দেখানো হয়। এদের শরীর বেশ মোটা ও শক্তিশালী এবং মুখের অংশে রয়েছে তীক্ষ্ণ দাঁতের আভাস- যা তাদের পরিচিতিকে আরও রহস্যময় করে তোলে। এদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- পেটের নিচের অংশে লালচে রঙ, যেখান থেকে “রেড পিরানহা” নামটি এসেছে। ধারালো দাঁত, যা খুব দ্রুত শিকার ছিঁড়ে ফেলতে সক্ষম।
এছাড়া তীক্ষ্ণ দৃষ্টি ও সতর্ক আচরণ এবং এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে। অনেকেই মনে করে পিরানহা মানেই ভয়ংকর আক্রমণকারী মাছ। কিন্তু বাস্তবে তারা সবসময় আক্রমণাত্মক হয় না। সাধারণত তারা খুব সতর্ক থাকে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি মনোযোগী। খাদ্যের অভাব বা বিপদের পরিস্থিতিতে তারা আক্রমণাত্মক হতে পারে। তবে একটা বিষয় না বললেই নয়। এই পিরানহা মাছের যতো প্রজাতি আছে, তার মধ্যে কিন্তু সবথেকে বিপদজনক এই রেড পিরানহা। এরা শিকারের সময় মাঝেমধ্যে নিজেদের প্রজাতিকেও ছাড়ে না। এরা জলের মধ্যে রক্তের গন্ধ খুব তীব্র আকারে খুঁজে পায়, একদম হাঙর এর মতো।



Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟