ভিন্ন প্রজাতির টিয়া পাখির সৌন্দর্য
চিড়িয়াখানা এমন একটি মাত্র স্থান, যেখানে গেলে পৃথিবীর সব থেকে বেশি প্রজাতির পাখি দেখা যায়। আর সেখানে হরেক রকমের অর্থাৎ একটি পাখির আলাদা আলাদা প্রজাতির দেখতে পাওয়া যায়। যেগুলো আবার আমাদের এদিকে দেখা যায় না। আমাদের এশিয়ার দিকে মূলত এইসব প্রজাতির পাখি খুব কম বা একদমই দেখতে পাওয়া যায় না। এই যেমন এখানে এই টিয়া পাখি আমাদের এশিয়ার দিকে দেখা যায়না। আমরা হয়তো এদের কালার এর দিক থেকে মিল রেখে দেখতে পারি যে, এটা আছে। কিন্তু আসলে কালার এর দিকে সব মিল থাকলেও কিন্তু একইরকম হয় না। এই টিয়া পাখি গুলো নীল এবং হলুদ কালার এর মিক্স আছে।
এই টিয়া পাখি আবার সৌন্দর্যের দিক থেকেও দারুণ লাগে। এদের মূলত ওই দক্ষিণ আমেরিকা এবং ব্রাজিল থেকে শুরু করে প্যারাগুয়ে ইত্যাদি এইসব দিকেই একমাত্র পাওয়া যায়। বর্তমানে এই ধরনের টিয়া কমে যাচ্ছে, বিপজ্জনক পরিস্থিতিতে আছে তারা। হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবে। এইসব চিড়িয়াখানায় গেলে একটা অজানা বিষয় সম্পর্কেও অভিজ্ঞতা হয়ে যায়। এদের আবার জলবায়ুর একটু পরিবর্তন আছে, যেমন- এখানে এরা গ্রীষ্মমন্ডলীয়, আদ্র এবং জলাভূমি যুক্ত জঙ্গলের দিকে থাকে। এই ধরণের টিয়া মূলত অনেকদিন বাঁচে।
