মাশকোভি ডাক

20250816_123215.jpg

চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে গিয়েছিল কিছু ভিন্ন রকমের হাঁস। দূর থেকে প্রথমে সাধারণ হাঁস বলেই মনে হয়েছিল, কিন্তু একটু কাছে যেতেই বোঝা গেল অন্যরকম হাঁস অর্থাৎ এরা মাশকোভি ডাক । এই ছবিটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে তুলেছিলাম । মাশকোভি ডাকদের সবচেয়ে আলাদা করে চেনা যায় তাদের মুখের গঠন দেখে। সাধারণ হাঁসের মতো বেশি ডাকাডাকি করে না। এরা বেশ নীরব প্রকৃতির হয়ে থাকে। তাদের বাদামি-কালো মিশ্রিত পালক আর গম্ভীর চেহারা একধরনের আকর্ষণ তৈরী করেছিলো। মাশকোভি ডাক মূলত দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার স্থানীয় হাঁস। বর্তমানে এখন এশিয়ার দিকেও লালন পালন করা হয়ে থাকে।

সাধারণ হাঁসের তুলনায় এরা আকারে কিছুটা বড় এবং শরীর বেশ ভারী হয়ে থাকে। এদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো-এদের মুখের চারপাশে লালচে, মাংসল অংশ থাকে। যদিও ছবিতে জালের কারণে সেটা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও এদের মাথার গঠন দেখলেই আলাদা করে চেনা যায়। আবার যদি অন্যভাবে ভাবা হয়, তাহলে অনেকটা মুখের গঠন চীনা হাঁসের মতো। যদিও এরা বর্তমানে কিছুটা রেড জোনে আছে। এদের প্রিয় খাবার হলো- পাতা, বীজ, শামুক, ছোটো মাছ ইত্যাদি এইসব জাতীয় খাবার খেয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.055
BTC 70670.53
ETH 2085.48
USDT 1.00
SBD 0.49