মার্বেল লেকে এক টুকরো দোকান

20260127_142711.jpg

পুরুলিয়ার প্রকৃতির সৌন্দর্য যেন সবসময়ই একটু আলাদা- শান্ত, নিরিবিলি আর মাটির গন্ধে ভরা। সেই সৌন্দর্যের মধ্যেই অবস্থিত একটি অসাধারণ জায়গা। যেখানে পাহাড়, জল আর আকাশ মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে। এই লেকের ধারে ঘুরতে গিয়ে হঠাৎই চোখে পড়লো এক ছোট্ট দোকান। খড়ের ছাউনি দেওয়া, কাঠের খুঁটি আর মাটির স্পর্শে তৈরি এই অস্থায়ী দোকানটি যেন একেবারে সহজ-সরল জীবনের প্রতিচ্ছবি। সেখানে বসে আমি উপভোগ করছিলাম পেয়ারা মাখা আর শশা, একেবারে দেশি স্টাইলে। দোকানটিতে কয়েকজন স্থানীয় মানুষ আর পর্যটক জড়ো হয়েছিল। কেউ পেয়ারা কেটে নুন-মরিচ দিয়ে মাখাচ্ছে, কেউ আবার ঠান্ডা শশা খাচ্ছে। খেতে বেশ ভালোই লাগছিলো।

পেয়ারা মাখার সেই স্বাদ- নুন, লঙ্কা আর সরষের তেলের মিশ্রণে তৈরি- এক কথায় অসাধারণ! শহরের কোনো আধুনিক রেস্তোরাঁয় এই স্বাদ পাওয়া সত্যিই কঠিন। আর তার সাথে প্রকৃতির এই পরিবেশ- সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। এই দৃশ্যটি শুধু একটি খাবারের মুহূর্ত নয়, বরং একটি সংস্কৃতির প্রতিচ্ছবি। খড়ের ছাউনি দেওয়া দোকান, মাটির হাঁড়ি, চারপাশে পাহাড়ি পরিবেশ- সবকিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতির বিষয় ছিল। এখানে কোনো বিলাসিতা নেই। কিন্তু আছে এক ধরনের শান্তি, যা শহরের ব্যস্ত জীবনে খুব কমই পাওয়া যায়। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟