রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।কি আর বলবো লাস্ট দুই সপ্তাহ ধরে ওয়েদার এতই খারাপ বলার মত নয়।সারাক্ষণ বৃষ্টি, বাতাস হয়েই যাচ্ছে। মাঝেমধ্যে দু এক ঝলক রোদ দেখা পাই, তারপর আবার সেই মেঘলা আকাশ।যদিও মেঘলা আকাশ আমার খুবই পছন্দ, কিন্তু সারাক্ষণ মেঘলা আকাশ, বৃষ্টি ভালো লাগে না। মাঝেমধ্যে রোদ দেখতে পেলে খুবই ভালো লাগে।প্রায় একমাস আগে ৪-৫ দিন ওয়েদার খুবই ভালো ছিল, খুব বেশি গরমও ছিল না, আবার ঠান্ডাও না।যাইহোক এটি হচ্ছে শীত প্রধান দেশ, সব সময় ঠান্ডাই বেশি থাকে, দুই এক মাস গরম থাকে।আর ওই গরমের সময়টা এ দেশের মানুষ খুব উপভোগ করে, আর তখন স্কুলও বন্ধ থাকে।তখল সকলে পরিবার নিয়ে বেশ ঘোরাফেরা করে সময় কাটানোর জন্য।আমরাও ওই সময়টার অপেক্ষায় থাকি, উপভোগ করি।এর আগে উপভোগ করা নানা রকম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাইহোক আজ আপনাদের মাঝে রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি, যেগুলো ১৫ থেকে এক মাস আগে নেওয়া হয়েছিল।আশা করছি ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।
কত সুন্দর পরিপাটি একটি বাড়ি।ফটোটি নিয়েছিলাম মেয়েকে স্কুল গাড়িতে উঠিয়ে দেওয়ার সময়, রাস্তার পাশ থেকে।
এই ফটোটি নিয়েছিলাম ভাসুরের বাসার তার এক প্রতিবেশীর বাড়ির সামনে থেকে।
উপরের ফটোগ্রাফি গুলোও রাস্তার পাশ থেকে নেওয়া।
উপরের দুটি ফটোগ্রাফি একটি পার্ক থেকে নেওয়া।
উপরের ফটোগ্রাফি দুটি আমার বাগানের, দেখুন পেয়ার ফল গুলো ধীরে ধীরে বড় হচ্ছে।
আমার বাগানের সবচেয়ে কনিষ্ঠ আপেল গাছ।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses












