কবিতা: জীবনের সংগ্রাম
জীবন মানেই শুধু হাসি নয়, জীবন মানেই শুধু সুখের গল্পও নয়। প্রতিটি মানুষের জীবনের ভেতরে লুকিয়ে থাকে অগণিত না বলা কষ্ট, না বলা যুদ্ধ। কেউ তা প্রকাশ করে, কেউ আবার নীরবে সহ্য করে যায়। এই কবিতাটি সেই নীরব সংগ্রাম আর বাস্তবতার গল্প যা আমরা প্রতিদিন বয়ে নিয়ে চলি। এই কবিতার মূলভাব হলো জীবনের সংগ্রাম কখনো প্রকাশ্যে আসে না, অধিকাংশ সময় তা নীরবেই মানুষ বহন করে। বাস্তবতা আমাদের স্বপ্ন ভাঙে, কষ্ট দেয়, কিন্তু তবুও মানুষ বেঁচে থাকে, সামনে এগিয়ে চলে। কারণ জীবনের আসল শক্তি লুকিয়ে থাকে হাল না ছাড়ার মাঝেই।
জীবনের সংগ্রাম
জীবনটা সহজ নয়, বুঝেছি ধীরে ধীরে,
স্বপ্নগুলো ভাঙে প্রতিদিন, ভিড়ের মাঝেই ঘিরে।
হাসির আড়ালে লুকাই কত না বলা ব্যথা,
নিজের সাথে নিজের যুদ্ধ, এটাই জীবনের কথা।
চাইলেই সব পাওয়া যায় না, এটাই বাস্তবতা,
চেষ্টার পরও হাতছাড়া হয় বহু প্রত্যাশা।
ভরসা দিতে এসে অনেকেই চলে যায় দূরে,
সময় শেখায়, কেউ থাকে না আজীবন পাশে ধরে।
পেটের দায়ে নত হতে হয় নিজের ইচ্ছার কাছে,
স্বপ্নগুলো তাকিয়ে থাকে, পারবো না কি বাঁচে?
কষ্টগুলো কাউকে বলি না, বললেও কেউ শোনে না,
নিজের চোখের জল নিজেরাই মুছি, কেউ মুছিয়ে দেয় না।
তবুও ভাঙি না, চলি সামনে নিরবে,
কারণ হার মানা মানেই, নিজের কাছেই হেরে যাওয়া তবে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কবিতা: জীবনের সংগ্রাম
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



