বাঙালিদের বর্ষবরণ

ChatGPT Image Jan 17, 2026, 01_30_19 PM.png

Image Created by OpenAI

বাংলা নববর্ষ মানেই বাঙালিদের জীবনে এক নতুন অধ্যায়। পুরনো রাগ, দুঃখ আর গ্লানিকে ভুলে নতুনভাবে পথচলার দিনই হলো "পহেলা বৈশাখ"। এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের পাতা বদলের দিন নয়, এটি বাঙালিদের সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের এক অনন্য প্রকাশ। আমরা যদি একটু ইতিহাসের দিকে চোখ রাখি, তাহলে দেখা যাবে যে, এই পহেলা বৈশাখের সূচনা অনেক আগের থেকে অর্থাৎ সেই মুঘল আমল থেকে। মুঘল সম্রাট আকবরের সময় থেকেই বাংলা সালের প্রচলন শুরু হয়। মূলত কৃষিভিত্তিক রাজস্ব আদায়ের সুবিধার জন্য এটি চালু করেছিলো। তখন কৃষকদের ফসল ঘরে ওঠার পর খাজনা আদায় এর একটা ব্যাপার ছিল। আর এটি করা হতো এই নতুন বাংলা সাল অনুযায়ী।

ধীরে ধীরে এই দিনটি বাঙালির জীবনে একটি উৎসবমুখর দিনে পরিণত হয়। আর সেই সময়ের থেকে এখনো আমরা বাঙালিরা পালন করে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে যেটা এই পহেলা বৈশাখের সময় গাওয়া হয় অর্থাৎ “এসো হে বৈশাখ, এসো এসো”- এই গানটা। এটি আমাদের কলকাতা আর রবীন্দ্রনাথের প্রিয় জায়গা শান্তিনিকেতনে এটি দেখা যায়। এই গানের মাধ্যমে নৃত্যও পরিবেশন হয়ে থাকে। আর এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই নতুন বাংলা বছর আরো রঙ্গিন হয়ে ওঠে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66009.01
ETH 1984.82
USDT 1.00
SBD 0.50