পটচিত্র

ChatGPT Image Jan 29, 2026, 11_23_10 AM.png

Image Created by OpenAI

পটচিত্র মূলত বড়ো কাগজ বা কাপড়ের ওপর ধারাবাহিকভাবে আঁকা ছবি সমূহকে বোঝানো হয়ে থাকে। প্রতিটি ছবি এক একটি গল্পের অংশ। এইসব ছবির মধ্যে পুরাণ, ধর্মকথা, লোককথা, সামাজিক বার্তার প্রতিফলন ঘটে থাকে। এই ছবিগুলো খুলে খুলে দেখাতে দেখাতে পটুয়ারা গেয়ে শুনিয়ে থাকেন সেই গল্পের গান, যাকে এক কথায় বলা হয় পটের গান। বাংলার লোকসংস্কৃতির ভাণ্ডারে এইরকম কিছু শিল্পরীতি আছে, যেগুলো শুধু দেখার নয়। শোনার এবং অনুভব করার মতো একটা বিষয়। পটচিত্র ঠিক তেমনই এক শিল্পরূপ, যেখানে ছবি কথা বলে । আর এই কথার সাথে সুর মিশে গিয়ে জন্ম নেয় এক নতুন ধারার গান, যার নাম "পটুয়ার গান"।

মূলত এই পটচিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো পটুয়ার গান। এই গানগুলোর মাধ্যমে পটুয়ারা সমাজে শিক্ষা, ধর্মীয় কাহিনি, সচেতনতা এমনকি আধুনিক বিষয়, যেমন- স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি বিষয়সমূহ উপস্থাপনা করে থাকেন। যারা প্রকৃত পটুয়া, তারা একইসাথে পটচিত্র আঁকা এবং গান গেয়ে পরিবেশন করে থাকে। বাংলার গ্রামাঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া এবং বাংলাদেশের কিছু অঞ্চলে আজও পটুয়ারা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। এইসব বেশিই বীরভূম আর বাঁকুড়া লাইনে দেখা যায়। এদের জীবন আসলে তেমন সহজ ছিল না, এখন যদিও তেমন দেখা যায় না। তবে আগে এরা গ্রামে গ্রামে ঘুরে এইসব পটচিত্র দেখিয়ে গান গেয়ে জীবিকা নির্বাহ করতো।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.054
BTC 70965.38
ETH 2092.34
USDT 1.00
SBD 0.49