আজ রাতে সেহেরির মাধ্যমে শুরু হবে নতুন এক আত্মশুদ্ধির যাত্রা

in সাহিত্য ক্যানভাস4 days ago
রমজান

1000077317.png


আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ রাতেই প্রথম সেহেরি। কথাটা ভাবলেই বুকের ভেতর কেমন এক অদ্ভুত আনন্দ আর শান্তি নেমে আসে। রমজান এমন এক মাস, যে মাসটা শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ না।এটা আমাদের হৃদয়ের গভীরে জায়গা করে নেয়।সারা বছর আমরা কত ব্যস্ততায় ডুবে থাকি। কাজ, চিন্তা, দৌড়ঝাঁপ, চাওয়া,পাওয়া,সবকিছুর ভিড়ে নিজের দিকে তাকানোর সময়ই পাই না। কিন্তু রমজান এসে যেন আলতো করে বলে, থাম একটু, নিজের ভেতরে তাকা।

আজ রাতে সেহেরির জন্য ঘুম ভাঙবে। ঘড়ির কাঁটা তখন গভীর রাত ছুঁয়ে থাকবে। চারপাশ নিস্তব্ধ, বাতাস শান্ত। পরিবারের সবাই এক টেবিলে বসে সেহেরি খাওয়া।এই সাধারণ দৃশ্যটাই যেন অমূল্য হয়ে ওঠে। সেহেরির সময় করা দোয়া, নীরবতার মাঝে আল্লাহর কাছে চাওয়া কিছু কথা,এই মুহূর্তগুলোই আমাদের আত্মাকে শক্ত করে।রমজান শুধু না খেয়ে থাকার নাম না। এটা ধৈর্য শেখার মাস, সংযমের মাস, নিজেকে শুধরে নেওয়ার মাস। রোজা আমাদের শেখায় কীভাবে রাগ সংযত করতে হয়, কীভাবে অন্যের কষ্ট অনুভব করতে হয়, কীভাবে কমে সন্তুষ্ট থাকতে হয়। ক্ষুধা আর তৃষ্ণার মধ্য দিয়েই আমরা বুঝতে শিখি যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের জীবন কতটা কঠিন।

এই মাসে ছোট ছোট ভালো কাজও অনেক বড় হয়ে যায়। একটু হাসি, একটু সাহায্য, একটু ক্ষমা সবকিছুরই আলাদা ওজন থাকে। মন চায় আরও ভালো মানুষ হতে, আরও নরম হতে, আরও সত্যের পথে থাকতে। রমজান আমাদের জীবনে আসে এক মহান সুযোগ নিয়ে নিজেকে বদলানোর সুযোগ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র মাসটা সঠিকভাবে কাটানোর তাওফিক দেন। আমাদের রোজা কবুল হোক, দোয়া কবুল হোক, আর এই রমজান হোক আমাদের জীবনের এক নতুন শুরুর নাম। রমজান মোবারক।আসুন, আজ রাতের সেহেরি দিয়ে শুরু হোক আত্মার নতুন যাত্রা।


photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: রমজান

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67916.25
ETH 1974.04
USDT 1.00
SBD 0.37