রসুন দিয়ে লইট্টা শুঁটকি মাছের মজার রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি রসুন দিয়ে লইট্টা শুঁটকি মাছের মজার রেসিপি নিয়ে।শুঁটকি মাছ আমার এমনিতেই অনেক ভালো লাগে। আর এভাবে যদি রসুন দিয়ে ভুনা ভুনা করে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা এই শুঁটকি মাছ এভাবে প্রায়ই রান্না করা হয়।এই শুঁটকি মাছগুলো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এমনকি এদেশের ইংলিশরাও এই শুঁটকি মাছগুলো খেয়ে থাকে রেস্টুরেন্ট গুলোতে। যেহেতু এখানে পাওয়া যায় তাই বাংলাদেশ থেকে আর আনা হয়নি।যাইহোক খুবই মজার হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করছি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| শুঁটকি মাছ | ৪০০ গ্রাম |
| পিঁয়াজ কুচি | ২ কাপ |
| কাঁচা মরিচ | ৫/৬ টি |
| আস্ত রসুন | দেড় কাপ |
| হলুদ গুড়া | দুই চা চামচ |
| কারিপাউডার | দেড় টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
| মরিচ গুঁড়া | ২ টেবিল চামচ |
| জিরা গুঁড়া | ১ টেবিল চামচ |
| তেল | ৪ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
![]() | ![]() |
|---|
প্রথমেই পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর রসুনগুলো ছুলে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর মাছগুলো সাত-আট মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি কাটার সুবিধার্থে।এরপর একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।
![]() | ![]() |
|---|
এরপর মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলে ভেজে নেওয়ার জন্য।
![]() | ![]() |
|---|
এরপর একটি ফ্রাইপ্যানে একটু তেল নিয়ে হালকা বাদামী বর্নের করে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর পিঁয়াজ গলে গেলে সকল গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর গুড়া মসলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে রসুনগুলো দিয়ে দিয়েছি। এরপর রসুনের সাথে মসলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর হাফ কাপ পানি অ্যাড করে ফুল আঁচে রেখে দিয়েছি ৫-৬ মিনিটের জন্য।
![]() | ![]() |
|---|
ব্যাস হয়ে গেল আমার রসুন দিয়ে লইট্টা শুঁটকি মাছের মজার রেসিপি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR





















Congratulations @tangera! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.