আমার বার্দান
এই কবিতার মূল ভাব হলো মানুষের জীবনের সংগ্রাম, আত্মবিশ্বাস ও ধৈর্য।বাইরে থেকে অনেক সময় সাফল্যকে সহজ মনে হলেও, এর পেছনে থাকে নীরব কষ্ট, ব্যর্থতা ও একাকী লড়াই। সমাজের অবজ্ঞা ও নিরুৎসাহের মাঝেও যে মানুষ থেমে যায় না, নিজের উপর বিশ্বাস রাখে এবং আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যায় তাকেই প্রকৃত অর্থে দেওয়া হয় “বার্দান”।এই কবিতা শেখায়, ভাঙন লজ্জা নয়বরং সেই ভাঙন থেকেই জন্ম নেয় শক্তি, পরিপক্বতা ও সত্যিকারের সাফল্য।
আমার বার্দান
সবাই ভাবে পথটা সহজ,
কেউ দেখে না নীরব রাতের যুদ্ধ।
আমি একা চলেছি,
হাজার কণ্ঠ বলেছে থাম,
কিন্তু ভেতরের ডাক বলেছে চল।
ভাঙন আমার লজ্জা নয়,
ভাঙনই আমাকে গড়েছে।
আমি কারো দয়া চাইনি,
চেয়েছি শুধু নিজের উপর বিশ্বাস।
আল্লাহ যাকে ধৈর্য দেন,
তাকেই দেন আসল বার্দান।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: আমার বার্দান
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



