ভেতরের নীরব যুদ্ধ

in সাহিত্য ক্যানভাস12 days ago
যুদ্ধো

1000080924.png


আমরা সবাই কোনো না কোনো যুদ্ধ লড়ছি। কিন্তু মজার বিষয় হলো, সেই যুদ্ধটা বাইরে না, ভিতরে। দিনের বেলা আমরা স্বাভাবিক থাকার অভিনয় করি। হাসি, কথা বলি, কাজ করি। সব কিছু ঠিকঠাক দেখানোর চেষ্টা করি। কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা কষ্ট, একটা অজানা ভয়, একটা শূন্যতা আমাদের গ্রাস করে রাখে। সবচেয়ে কঠিন ব্যাপার হলো, এই অনুভূতিগুলো কাউকে বুঝানো যায় না। কেউ যদি জিজ্ঞেস করে, কী হয়েছে? তখন শুধু একটা উত্তরই আসে, “কিছু না, সব ঠিক আছে।

আসলে কিছুই ঠিক থাকে না। কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না, কিছু ব্যথা বোঝানোর মতো ভাষা নেই। তাই আমরা চুপ করে যাই। নিজের সাথে নিজের যুদ্ধ চালিয়ে যাই। রাত হলেই এই যুদ্ধটা আরো তীব্র হয়। তখন মনে হয়, কেউ যদি পাশে বসে শুধু চুপচাপ শুনতো! কোনো সমাধান না দিলেও চলতো, শুধু একটু বোঝার চেষ্টা করলেই হতো। কিন্তু বাস্তবতা কঠিন। তাই নিজেকেই নিজের সঙ্গী বানাতে হয়।

হয়তো এই নীরব যুদ্ধটাই আমাদের শক্ত করে তোলে। ভাঙতে ভাঙতেই আমরা শেখি কিভাবে আবার দাঁড়াতে হয়। তাই যদি আপনি এই লেখা পড়েন আর নিজের সাথে মিল খুঁজে পান তো জেনে রাখুন, আপনি একা নন সাথে অনেকেই রয়েছে। ধন্যবাদ সবাইকে।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ভেতরের নীরব যুদ্ধ

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 67007.66
ETH 2044.11
USDT 1.00
SBD 0.48