রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
আজ অনেকদিন পর বাসা থেকে বের হয়েছিলাম হাজব্যান্ডের সাথে। ঘরের নিত্য দিনের কিছু শপিং করে এলাম। অনেকদিন বাইরে যাওয়া হয়না, আর শপিং তেমন করা হয় না। ঘরের টুকটাক খরচ সব হাজব্যান্ড করে।আসলে বাইরে যাওয়ার সময় থাকে না, কারণ ঘরের টুকটাক কাজ, এছাড়া রান্নাবান্না তো আছেই। আর বাইরে গেলে সেদিন পুরো দিনটাই মাটি হয়ে যায়।আর আজকেও বের হওয়া হত না। হাজব্যান্ডের কারণে আজ গিয়েছিলাম।কয়েক বছর আগে তার মাজার নিচের দিকে একটা অপারেশন হয়েছিল। হঠাৎ করে সেখানে একটি গোটার মত হয়ে প্রচন্ড ব্যথা হয়ে সেটা বার্স্ট হয়ে যায়।এ কারণে দ্রুত ডক্টরের কাছে গিয়েছিল।ডাক্তার কিছু ট্রিটমেন্ট ও এন্টিবায়োটিক দেয়। আর আজকে আরো একটি এপয়েন্টমেন্ট ছিল ওই একই কারণে।এখন আর কোন প্রবলেম নেই এন্টিবায়োটিক চলছে। আর সেই সুবাদে আজকে আমি বের হয়েছিলাম হাজবেন্ডের সাথে।সেই সাথে করে ফেললাম ঘরের টুকটাক কিছু কেনাকাটা।যেই শপে গিয়েছিলাম সেই শপ আমাদের বাসা থেকে মাত্র এক মিনিট লাগে গাড়িতে গেলে।যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। এক নজরে আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকে পরলাম। বিশাল জায়গা রয়েছে পার্ক করার জন্য।
শপে ঢুকেই এই রংবেরঙের বাহাড়ি ফুলগুলো দৃষ্টি আকর্ষণ করলো।
নিয়ে নিলাম ব্রেড এখান থেকে।
এরপর নিয়ে নিলাম ডিম। আর ডিম কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কারণ ইদানিং ইংল্যান্ডে এই ডিম খাওয়ার ফলে একটি ডিজিজ দেখা যাচ্ছে। অবশ্য ব্রিটিশ যে ডিমগুলো রয়েছে তাতে কোন প্রবলেম হচ্ছে না। বাইরে থেকে যে সকল ডিম আমদানি করা হয় তাতে শুধু প্রবলেম হচ্ছে। তাই সবসময় ব্রিটিশ ডিমগুলি আমরা কিনে থাকি।আর এই ডিম গুলোর দাম ও তুলনামূলকভাবে অন্যান্য ডিম হতে অনেক বেশি।
এরপর নিয়ে নিলাম দুধ।অবশেষে কেনাকাটা শেষে ঘরে ফিরলাম।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses
















Nice to hear your day went well—seeing the photo of the shop window, I’m curious how the lighting affected the colors? Keep sharing those everyday moments; they’re a great window into daily life! 🌟📸✨