বাবার সাথে মাঠে মাঠে
নমস্কার বন্ধুরা,
বাড়ি থেকে যেদিন ফিরে এলাম সেদিন সকালটা সরষে ক্ষেত, গমের ক্ষেত আর নিজেদের জমি হেঁটে চলার মধ্যে দিয়ে কেটেছিল। সেদিন প্রায় তিন কিলোমিটার পথ হেঁটেছি, শুধু হাঁটা নয়, আমার গ্রামের পুরো মৌজাটাকে নতুন করে চিনে নিয়েছি। সকালে উঠে পরিকল্পনা সহ বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম। গ্রামের মাটিতে পা রাখলেই হাঁটার ইচ্ছে এমনিই চলে আসে, আর বাবাকে যেহেতু প্রতিদিন হাঁটার সঙ্গী হিসেবে পাচ্ছি সেজন্য তো কথাই নেই। আসলে কয়েকদিন ধরেই মাঠে মাঠে ঘোরা চলছে। শুরুটা পশ্চিম মাঠ থেকে, আরেকদিন দক্ষিণ মাঠ। তারপর পূর্ব-দক্ষিণ দিকটা, যাকে অগ্নিকোণ বলে আরকি। প্রতিটা মাঠেরই আলাদা চরিত্র। কোথাও সর্ষের গন্ধ, কোথাও কিছুদিন আগের কাটা ধানের মুড়ো, আবার কোথাও খড়ের গাদা। সাত পুরুষের ভিটে ছেড়ে রিফিউজি হয়ে আসার পরে বাবাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কোন জমিতে কি কি চাষ করা হতো, সেসব শুনতে শুনতে হাঁটা বুঝতেই পারতাম না।
বাড়িতে অনেকদিন থাকার পরে যখন আশাটা ঠিক হলো, তখন শেষ দিনের লক্ষ্য ছিল পূর্ব মাঠ, ঈশান কোণ আর উত্তর মাঠ। ভেবেছিলাম, হয়তো সবটাই ঘোরা যাবে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হলো না। পূর্ব মাঠ আর ঈশান কোণ দেখতেই ঘন্টা দুয়েক কেটে গেল। পূর্ব মাঠের বিস্তীর্ণ জমির দাগ শেষ করে ঈশান দিক গেছিলাম। আমাদের বেশিরভাগ জমি এবছর শীতকালীন চাষ হচ্ছে। কেউ খরালী ধানের জমি প্রস্তুত করছে কেউ গম লাগিয়েছে আর অনেকটা জমিতে সরষে আছে। তবে কিছু জমি খালি পড়ে আছে তাতে চাষ হবে না। একের পর এক জমি ঘুরে যখন হাঁটতে হাঁটতে ঈশান কোণের পৌঁছালাম তখন সূর্যদেব অনেকটাই উঠে পড়েছেন। ওদিকে ফোনে হাত ডাক শুরু হয়ে গিয়েছে।
উপায় না পেয়ে উত্তর মাঠটা ব্যতীত রাখলাম। সামান্য আফসোস হলো বটে, কিন্তু তাতে মন খারাপ হলো না। আগামীবার যখন আসবো, শুরুটা উত্তর মাঠ থেকেই করবো। কিছু অপূর্ণ রাখা ভালো, আবার ফেরার একটা অজুহাত জুটে যায়। জমি গুলো ধীরে ধীরে যেমন চিনলাম, তার থেকেও বাবার সাথে সময় কাটানো বড় পাওনা হলো। হাঁটার ফাঁকে ফাঁকে নানান গল্প, সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে। আবার কত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি, সেটাই ভাবনা চিন্তা করছি। ফিরলে সকালবেলাটা বাবার সাথেই কাটবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








