তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন ভারত

in আমার বাংলা ব্লগ6 hours ago

নমস্কার বন্ধুরা,

ভারত ফের বিশ্ব চ্যাম্পিয়ন। পরপর দুবার টি-২০ বিশ্বকাপ জিতে ভারত নতুন রেকর্ড গড়লো। ফাইনাল ম্যাচে মুখোমুখি ছিল ভারত এবং নিউজিল্যান্ড। দুই দল টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, তাই একজন দর্শক হিসেবে ম্যাচ শুরু হওয়ার আগেই দারুন উত্তেজিত ছিলাম। একদিকে ভারতের কাছে ট্রফি নিজেদের হাতে রাখার সুযোগ অন্যদিকে কিউয়িদের কাছে প্রথম বিশ্বকাপ জেতার সুযোগ। দু দু দলই দারুণ ছন্দে ফাইনালে এসেছে, আর ভারত কিংবা নিউজিল্যান্ড বড় ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বী। ভারত খেলায় ফেভারিট দল হিসেবে নামলেও, ১৫০ কোটি ভারতীয়র চাপও ছিল। টসে জিতে নিউজিল্যান্ড বল করার সিদ্ধান্ত নেয়।

1000166696.jpg

ভারত ব্যাট করতে নেমে প্রথম থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন পাওয়ারপ্লেতে বিধ্বংসী ব্যাটিং করে ৯২ রান তুলে নেয়। সপ্তম ওভারে কিউয়ি অধিনায়ক স্যান্টনার কিছুটা রানের গতি থামায়। অষ্টম ওভারের প্রথম বলে অভিষেক শর্মা ৫২ রানে আউট হয়। ঈশান কিষাণ ব্যাট করতে নেমে রানের গতি বজায় রাখে। ১২ তম ওভারে ঈশান ধ্বংসাত্মক ব্যাটিং করে সঞ্জুর দারুন সঙ্গত দেয়। দুজন ব্যাটে নিউজিল্যান্ডের বোলাররা চাপে পড়ে যাচ্ছিল। ১৬ তম ওভারে জেমস নিসম ভারতের তিন উইকেট তুলে ভারতকে কিছুটা চাপে ফেলে দেয়। ভারতের স্কোর তখন ২০৪ রানে ৪ উইকেট। ১৭, ১৮, ১৯ তম ওভারে ভারতের রানের গতি কমাতে সমর্থ হয় কিউয়ি বোলাররা। শেষ ওভারে শিবম দুবে ২৪ রান তুলে ২৫৫ রানের বিশাল লক্ষ্য স্কোর বোর্ডে তুলে দেয়।

1000166695.jpg

1000166694.jpg

পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দুই ওভারে ২৫ রান তোলে। তৃতীয় ওভারে অক্ষর প্যাটেলের বলে ফিন অ্যালেন উইকেট হারায়। পরের ওভারের শুরুতেই বুম বুম বুমরাহ রচিন রবীন্দ্রকে মাত্র ১ রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। পঞ্চম ওভারে গ্লেন ফিলিপস অক্ষর প্যাটেলের হাতে আউট হলে নিউজিল্যান্ড চাপে পড়ে যায়। সেমির নায়ক টিম স্টেইফার্ট এবং মার্ক চ্যাপম্যান খেলার হাল সবে ধরেছে সেই সময়েই অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে চ্যাপম্যান বোল্ড হয়। অষ্টম ওভার শেষে কিউয়ি দের স্কোর ৪ উইকেটে ৭২ রান। নবম ওভারে টিম স্টাইফার্ট উইকেট হারালে খেলা তখন ভারতের কব্জায় চলে এসেছে। অধিনায়ক স্যান্টনার মান বাঁচানোর চেষ্টা করলে একদিকে উইকেট পড়তে থাকায় নিউজিল্যান্ডের ব্যাটাররা বড় পার্টনারশিপ গড়তে পারেনি। ১৭ তম ওভারে জসপ্রিত বুমরাহ দুই উইকেট তুলে নিউজিল্যান্ড এর কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। ১৯ তম ওভারের শেষ বলে কিউয়িদের শেষ উইকেট রূপে জ্যাকব ডাফি আউট হয়।

1000166698.jpg

1000166697.jpg

ভারত তৃতীয় বারের জন্য টি-২০ বিশ্বকাপ বিজয়ী।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 68635.52
ETH 2001.04
USDT 1.00
SBD 0.49