এক চিলতে শান্তি
নমস্কার বন্ধুরা,
বিগত কটা দিন ধরে রীতিমতো জীবনের ওপর দিয়ে গেছে। কদিন যে কি পরিমাণ ঝড় আর দৌড়াদৌড়ি গেল, তা আক্ষরিক অর্থে ভাষায় প্রকাশ করতে পারব না! স্বাধীনতার আগের রাতে পিসের মায়ের কোমর ভাঙার খবর, নার্সিংহোমে দৌড়াদৌড়ি, বাড়ি পাহারার মাঝে পায়ে আঁচড়, আর তার ওপর দিন ধরে বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের ডোজ নেওয়া। সব মিলিয়ে দম ফেলার মতো এক মুহূর্ত সময় ছিল না। শারীরিক ধকল আর মানসিক উদ্বেগের দীর্ঘ টানাপোড়েন সামলে অবশেষে গতকাল রাতে নিজের ঘরে ফিরলাম, যেন কিছুটা হলেও মুক্তি। টানা কয়েক দিনের সীমাহীন পরিশ্রম আর দৌড়াদৌড়ির পর নিজের জন্য কিছু করতে ইচ্ছে করছিল, যা ক্লান্তি কিছুটা ভুলিয়ে দেবে!
সেই ভাবনা থেকে ঘরে ঢোকার আগে পাড়ার এক আইসক্রিমের দোকানে গেলাম। নানান ফ্লেভারের মধ্যে বেছে নিলাম আমুল ব্রাউনি আইসক্রিমের একটা টাব। টাবটি নিয়ে ঘরে চলে এলাম। ঘরে ঢুকে জুতো জামা ছেড়ে আর এক মুহূর্তও তর সইল না! ঢাকনাটা খুলতেই চোখে পড়ল চকোলেট ও ঘন ক্রিমের মায়াবী মিলন। চামচ দিয়ে আলতো করে আইসক্রিমের উপরের মোলায়েম পরতটা কাটতেই ভেতর থেকে ক্রিমের সাথে উঠে এলো নরম, ভেজা আর চকলেট ফাজে ভরা ব্রাউনির বড় বড় সুস্বাদু টুকরো। আসলে দোকান থেকে ঘরে পৌঁছানোর মধ্যেই আর্দ্র আবহাওয়ায় আইসক্রিমের জমে থাকা শক্ত বরফ ভাবটা অল্প গলে গিয়ে নরম আর মসৃণ টেক্সচারে হয়ে গেছিল।
প্রথম চামচটা মুখে পুরতেই এক স্বর্গীয় অনুভূতিতে চোখ বুজে গেলো। আইসক্রিমের ঠান্ডা, ক্রিমি মিষ্টি ভাবের সাথে ব্রাউনির অল্প তিক্ততা যেন নিখুঁত যুগলবন্দি। আইসক্রিমের সাথে কদিন হাসপাতালের দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি অল্প অল্প করে গলতে থাকলো। আগামীকাল রবিবার, সারাদিন ঘুমোবো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





