গ্রামের বিয়েতে
নমস্কার বন্ধুরা,
গ্রামের বিয়েতে একটা আলাদা ধরনের উষ্ণতা থাকে, কথাটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। যারা গ্রামে থাকেন তারা বিষয়টা পরিস্কার ভাবে বুঝতে পারেন। শহরের বিয়েতে ঝলমলে আলো আর আড়ম্বর বেশি থাকে, গ্রামের বিয়েতে সেটা কম তবে তার পরিবর্তে থাকে আন্তরিকতা। শহরের বিয়েতে যেটা খুব একটা মেলে না। সেই কারণে গ্রামের বিয়েতে যেতে আমার একটু বেশি ভালো লাগে। যদিও শহর হোক বা গ্রাম বিয়ের নেমন্তন্ন কোনটাই আমি ছাড়ি না। আসলে গ্রামে এখনও মানুষে মানুষে পরিচিতির সম্পর্ক বেশ শক্ত। কে কার বাড়ির ছেলে, কে কোন পাড়ার মানুষ, সবাই মোটামুটি সবার খবর রাখে। ফলে বিয়ে শুধু বর বউয়ের নয়, বরং একটা সামাজিক মিলনমেলাও বটে। বহুদিন পর দূরসম্পর্কের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ছোটবেলার পরিচিত মুখগুলোর সাথে দেখা হয়ে যায়। এই দেখা হওয়াটা গ্রামের বিয়ের সবচেয়ে বড় উপরি পাওনা। শহরের বিয়েতে যেখানে দু চারজন পরিচিত মুখ বাকি সবই অচেনা, গ্রামের বিয়েতে সেখানে প্রায় প্রতিটা মুখই চেনা, বা অন্তত পরিচিত বলে মনে হয়।
আমি যখন বাড়িতে এলাম তার কদিনের ভেতরে একটা বিয়ের নেমন্তন্ন ছিলো। গ্রামের নেমন্তন্ন, নিজের মুখে এসে বলে গেছে, স্বভাবত যেতেই হবে। আমিই নেমন্তন্ন পালন করতে বিয়েতে হাজির হলাম। বিয়ের আয়োজন খুব জাঁকজমকপূর্ণ না হলেও যথেষ্ট সুন্দর আর পরিপাটি। উঠোনে বিয়ের মণ্ডপ, বাকি প্যান্ডেলে অল্প বিস্তর রঙিন আলো। গ্রামের বহু মানুষের সাথে যেমন দেখা হল তেমনি বাইরের গ্রাম থেকে অনেকে এসেছিল তাদের বহুদিন হলো দেখিনা। সবার সাথে আলাপচারিতা ছেড়ে আমি খাওয়ার দিকে এগিয়ে গেলাম।
শুরুটা একদম সহজ-সরল সাদা ভাত ডাল ভাজা আর চচ্চড়ি দিয়ে শুরু হল। গ্রামের বিয়েতে যে চচ্চড়ি বানানো হয় সেটাকে পরপরা বলে। নামটা অদ্ভুত হলেও খেতে দুর্দান্ত। প্রথম পর্ব শেষ করতেই চলে এলো দেশি খাসির মাংস। ৮/১০ পিস খাসির মাংস খেয়ে নিলাম। আহা!
খাসির মাংস উড়িয়ে দিয়ে শেষ পাতে নিলাম চাটনি, মিষ্টি দই আর রসগোল্লা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







