বাবার সাথে সকাল

in আমার বাংলা ব্লগ9 hours ago

নমস্কার বন্ধুরা,

বাড়িতে এসে কদিন হলো একটা নতুন নিয়ম অজান্তে তৈরি হয়ে গেছে, সকালে উঠে বাবার সাথে জমিজমা দেখতে যাওয়া। কয়েকদিনের অভ্যাসে পুরো বিষয়টা স্বাভাবিক হয়ে উঠছে। ঠান্ডার সময়ে যেখানে অ্যালার্ম বাজলেও লেপের তলা থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করেনা সেখানে বিগত কদিন অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙে যাচ্ছে। তারপর আধঘুমে চোখ মুখ ধুয়ে, বাবার সাথে বেরিয়ে পড়ছি। উত্তরবঙ্গের সকালটা একটু অন্যরকম। হালকা শীতের কামড় এখন আছে, তবে খুব বেশি কষ্টদায়ক নয় বরং কিছুটা আরাম লাগে। সকালে কুয়াশা পুরো কাটছেনা, ঘাসে বিন্দু বিন্দু শিশির জমছে। হাঁটতে হাঁটতে জুতো ভিজে যাচ্ছে, কিন্তু বিরক্তিকর মাপের নয়। আর মাঠে এলে চারদিকে বিস্তীর্ণ জমি, যতদূর চোখ যায়। কোথাও সরষেক্ষেত, কোথাও গমের আবার কিছু ফাঁকা।

বাবা সামনে সামনে হাঁটতে থাকে আর আমি পেছনে অনুসরণ করি। যখন আমাদের জমির দাগ আসে তখন দাঁড়ানো হয়। গ্রামের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ সব দিকেই জমিজমা আছে। আর সত্যি বলতে সব জমি কোথায় আছে মনে থাকে না, বাবা নিজেও নাকি মাঝেমধ্যে গুলিয়ে ফেলে। কিন্তু জমির কাছে গেলে বাবার ঠিকই বুঝতে পারে। আসলে এত বছরের অভিজ্ঞতা, নিজের সত্নানের মত আগলে রাখে। তাই নিজের জমি চোখে পড়লে খুব উৎফুল্ল হয়ে ওঠে। এই জমিগুলোর সাথে বাবার জীবন ও বহু স্মৃতি জড়িয়ে আছে, কোথায় কী চাষ করে এবং করত, কোনটা নিয়ে ঝামেলা হয়েছিল। সবই শুনি।

হাঁটার সময়টুকুতে বাবাকে ভিন্নভাবে দেখতে পাই। এখানে অনেকটা হালকা। অনেক কথা শুনি। ধার্মিক কারণে উদ্বাস্তু হয়ে যাওয়ার পরে লড়াই। নিজের সাত পুরুষের বাস্তু ভিটে ছেড়ে আসার পর কিভাবে ধীরে ধীরে নতুন জায়গায় সব গুছিয়ে নেওয়া। জমিজমা থেকে আর্থিক সচ্ছলতা বাড়াবার প্রচেষ্টার কথা।বাবার অভিজ্ঞতা শুনতে খুবই ভালো লাগে। বাবার সাথে এমন একান্ত সময় আগে খুব একটা কাটাইনি। বাড়িতে কথা বলার সুযোগ কম। কিন্তু সকালবেলায় মাঠের মাঝখানে ঠান্ডা হাওয়ার কথা আপনা আপনি বেরিয়ে আসে। ঘণ্টাদুয়েক পর মাঠ চড়ে বাড়ির পথে ফিরে আসি, তখন সূর্যদেব বেশ তপ্ত।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png