ফেরার নাম জীবন
নমস্কার বন্ধুরা,
আমার এবারের বাড়িতে যাওয়া একটু আলাদা ছিল। প্রতিবারের মতো কদিন থেকে ফিরে আসা নয়, বেশ কিছুদিন বাড়িতে থেকে, কাজ শেষ করে, ধীরে সুস্থে তবেই কলকাতা ফিরলাম। সরস্বতী পুজোর সময় বাড়ি গিয়েছিলাম আর আজ কলকাতা ফিরলাম। কিছু পারিবারিক কাজকর্ম, ছোট ছোট দায়িত্ব সব মিলিয়ে দিন কেটে গেল অজান্তেই। উত্তরবঙ্গে শীত কিছুটা একটু নরম হয়েছে। গত বারের মতো হাড় কাঁপানো ঠান্ডা নেই, সকালে কুয়াশা দেখতে পেলেও সূর্য দেব পূব আকাশে উঠতেই কুয়াশা ফুড়ুৎ। শরীর খারাপের ভয়ে জামা কাপড়ে কোন অসাবধানতা করিনি। তিন লেয়ার গায়ে ছড়িয়ে বেরিয়েছি। বাড়ি ছাড়ার দিনটা একটু কষ্টেরই হয়।
যেবার স্টেশনে পৌঁছতে অনেক হয়রানি করতে হলো তারপর থেকে বেশ কিছুটা সময় হাতে নিয়ে স্টেশনে চলে আসি। প্রতিবার স্টেশনে আসছি আর প্রতিবার নতুন রূপে স্টেশন দেখছি। উন্নয়নের পারদ দিনদিন বেড়েই চলেছে। যেহেতু অনেকটা সময় হাতে থাকতে স্টেশন পৌঁছালাম, শুরুতে স্টেশন চত্বর বেশ ফাঁকা ছিল। গুটি পায়ে নির্ধারিত কামরার সিটে বসলাম, আমি প্রথম। ধীরে ধীরে মানুষজন বাড়তে লাগলো, কামরায় আওয়াজ বাড়লো। দিনের বেলায় তেমন গরম না লাগলেও রাতে বেশ শীত করছিল। সময় মতো ট্রেন ছেড়ে দিলো। আমিও সটান হয়ে শুয়ে পড়লাম।
১০ টা পর্যন্ত কথাবার্তা শোনা গেলেও রাত বাড়ার সাথে সাথে কামরায় চেনা নীরবতা ফিরে এলো। কেউ ফোনের স্ক্রিনে, কেউ কম্বল মুড়ি দিয়ে। বারবার মনে হচ্ছিল পরের বার যখন বাড়ি ফিরে আসবো তখন ঠান্ডা আরো কিছুটা কমবে, কলকাতায় কি অপেক্ষা করছে সেটাই ভাবতে ভাবতে চোখ বুজলাম....
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






