টাকী গোলপাতা বন: পর্ব ২

in আমার বাংলা ব্লগ3 hours ago

নমস্কার বন্ধুরা,

গোলপাতা ফরেস্টের প্রাকৃতিক সুড়ঙ্গের ভেতর দিয়ে তৈরি ব্রিজটা প্রায় ৪০০ মিটারের মতো দীর্ঘ। পুরো পথটাই সবুজ ক্যানভাসে মোড়া, যার দুপাশ ধরে দাঁড়িয়ে নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ। ব্রিজের ঠিক ঠিক মাঝামাঝি জায়গায় যখন পৌঁছলাম, তখন দেখি ব্রিজটি দুভাগে বিভক্ত হয়ে দুদিকে চলে গেছে। প্রথমে সোজা পথটাই বেছে নিলাম। কিছুটা এগোতেই বনের ছায়ার আড়ালে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ার চোখে পড়ল। সিঁড়ি বেয়ে তিন তলার ওপর যখন উঠলাম, তখন এক সবুজ সমুদ্র চোখের সামনে ভেসে উঠলো গেল। চারদিকে দিগন্তবিস্তৃত ম্যানগ্রোভ গাছের মেলা। তবে টাওয়ারের ওপর থেকে গাছের সবুজ মাথা ছাড়া আর কিছুই দেখার উপায় ছিল না।

1000212220.jpg

1000212216.jpg

1000212215.jpg

ফের নিচে নেমে এলাম। হাঁটতে হাঁটতে ফিরে এলাম ব্রিজের সেই ভাগ হয়ে যাওয়া জায়গাটায়। অল্প দূর হাঁটতেই উপস্থিত হলাম ইছামতী নদীর তীরে। নদীর পাড়ে দাঁড়াতেই ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানাটা আরও বেশি স্পষ্টভাবে চোখের সামনে ভেসে উঠল। মাঝখানে বয়ে চলেছে সেটা ইছামতীর জলরেখা। নদীর ওপারের গাছপালা পরিস্কার দেখা যাচ্ছিল। কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে ফিরে যাওয়া স্থির করলাম।

1000212217.jpg

1000212219.jpg

গোলপাতার ম্যানগ্রোভ আদপে এক হারিয়ে ফেলা অরণ্যের কথা বলে। ইতিহাস ঘাঁটলে জানা যায়, আজ থেকে প্রায় ১০,০০০ বছর আগেও প্রাচীন গ্রন্থ ও ভূখণ্ডে সুন্দরবনের উল্লেখ পাওয়া যায়। আজকের এই এলাকাগুলো একদা সুবিশাল সুন্দরবনেরই অংশ ছিল। সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনে বন কেটে বসত হয়েছে, কিন্তু প্রকৃতি এই টুকরো অংশে আজও প্রাচীন শিকড়কে আঁকড়ে বেঁচে আছে। সত্যিই অভূতপূর্ব।

1000212214.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png