টাকী যাত্রা শুরু
নমস্কার বন্ধুরা,
মার্চের মাঝামাঝি সময়ে তখন শীতের আমেজ বিদায় নেওয়া শুরু করেছে, তবুও ভোরের দিকে একটা ঠান্ডা পরশ লেগে থাকে। কদিন আগে কলকাতায় খুবই বৃষ্টি পাত হয়েছে তাই তুলনামূলক আবহাওয়া দুর্দান্ত। মধ্য বসন্তে এমন সকালে রওনা হলাম, উত্তর চব্বিশ পরগণার শান্ত ও ঐতিহ্যবাহী শহর টাকীতে। ইছামতী নদীর তীরে ভারত-বাংলাদেশ সীমান্তের শহরটিকে নিয়ে বহুবার খবরের কাগজে পড়েছি। বিজয়া দশমীর পর দুই পাড়ের মানুষ ঘটা করে মা দূর্গার বিসর্জন দেন, সেটা দেখতেই বহু মানুষ এখানে ছুটে আসেন। পুরোনো শহর তাই বহু দর্শনীয় স্থান। কলকাতা থেকে যাত্রা শুরু করলাম, ঘড়ির কাঁটা তখন কিছুটা এগিয়ে গিয়েছে। আসলে প্রস্তুতি নিতে নিতে যাত্রা করতে দেরি হয়ে গেল।
প্রথমে কলকাতা থেকে বারাসাত পৌঁছলাম। তারপর বসন্তের সকালে হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে বাইক চেপে যাত্রা শুরু হয়ে গেলো। হেলমেটের কাঁচ উঠিয়ে মুখে বাতাস লাগিয়ে এগোতে থাকলাম। প্রায় ৬০ কিলোমিটারের দীর্ঘ পথ। বৃষ্টির জলে রাস্তার পাশের গাছগুলোতে ধুলো ধুয়ে গেছে। টাকীর রাস্তা বেশ গোছানো এবং খুবই মসৃণ।
টাকী শহর আদপে, ঐতিহ্যের ধারক। প্রতাপশালী জমিদারদের রাজবাড়ি, প্রাচীন মন্দির আর দুই দেশের সীমানা, সব মিলিয়ে এক ভিন্ন ধরনের আভিজাত্য। দ্বি চক্র যানে দীর্ঘ পথ অতিক্রম করে টাকী সীমানায় ঢুকলাম, সোজা ছুটলাম ইছামতীর তীরে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




