নতুন বন্ধু

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

কলকাতায় দুপুরবেলায় হালকা গরম পড়া শুরু হয়ে গেছে! ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে সেই সাথে রাস্তা ঘাটে চলাও বেশ কঠিন হবে। আর আমাকে যেহেতু রোজ বেরোতেই হয়, তার ওপর প্রচণ্ড তাপ। বাইরে বেরোলে তৃষ্ণা পাবে, জল ছাড়া চলবে না। ইদানিং কদিন ভাবনা চিন্তা করছিলাম প্লাস্টিকের বোতলে জল খাওয়া বন্ধ করে দেবো। সেই ভাবনা থেকে প্লাস্টিকের বোতলে জল খাওয়া বন্ধ করছি। মূলত প্লাস্টিকের বোতলের জল খাওয়া শরীরের জন্য খুবই খারাপ যেহেতু মাইক্রোপ্লাস্টিক প্রতিনিয়ত শরীরে ঢুকতে থাকে। এদিকে আবার জল ছাড়া চলবেনা উপায় কি? স্টেইনলেস স্টিল জলের বোতল। সেই পছন্দ হলো আসলে নানান অনলাইন রিসার্চের পরে। বাছাই করে একটা বোতল অর্ডার করেছিলাম, অবশেষে সেটা হাতে পেয়েছি। সাধারণ স্টেইনলেস স্টিল, ভ্যাকিউম ইনসুলেটেড নয়, তাও গরমের দিনে জল ঠান্ডা রাখতে কাজে আসবে। সেই সাথে জলে মাইক্রোপ্লাস্টিক থেকেও বাঁচবো।

1000159551.jpg

1000159553.jpg

ঝটপট প্যাকেজ খুলতে শুরু করলাম। কোম্পানির কার্ডবোর্ড বক্স কাটার পরে বাবেল র‍্যাপের ভেতর প্যাক করা ছিল মূল জিনিসটি। এমন যত্ন করে প্যাক করে পাঠানো যে বোতলে কোনো আঁচড় বা দাগ পড়ার কোনো সুযোগ নেই। খোলার সময় হালকা রংয়ের গন্ধ পাচ্ছিলাম, কয়েকবার ধোয়ার পর সেটা চলে গেছে। স্টিলের হওয়া সত্ত্বেও বোতলটা বেশ হালকা। ক্যাপটাও খুব শক্তভাবে লাগছিল, জল ঢালার সময় কোনো ছিটকে বেরোনোর ভয় নেই। তবে রং পুরোপুরি কালো বাবু ভেবেছিলাম হালকা ছাই রংয়ের বোতল। আসলে যেটা আর বেশি ভালো।

1000159599.jpg

1000159595.jpg

আমার গ্রীষ্মকালের এই নতুন সাথী টা বেশ মানানসই হয়েছে। সবচাইতে ভালো বিষয় হলো এটার ওজন। যেহেতু ১ লিটার জল সব সময় ঘাড়ে বয়ে বেড়াতে হয় তার উপরে বোতলটা একদম হালকা হওয়ায় ওজন নিয়ে খুব একটা পার্থক্য হবে না। সেই সাথে বোতলের বাইরের আস্তরন টা বেশ কালার খসখসে করা যেটা হাত থেকে সহজেই পিছলে যাবে না। ভেতরটা সম্পূর্ণ রূপে স্টিল দেওয়া। ব্যবহার কেমন হয় সেটা কদিন পরেই আপনাদের জানাতে পারব। তবে একটা বিষয় লক্ষ্য করলাম বোতলে জল ঢেলে রাখার অনেকক্ষণ পরেও সেটা ঠান্ডা থাকছিল জানিনা গরম বাড়ার সাথে সাথে পরিবর্তন কি হবে। আরো ব্যবহার করি তারপর না হয় সেটা আপনাদের জানাবো।

1000159573.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64333.27
ETH 1857.16
USDT 1.00
SBD 0.38