গবলেট অব ফায়ারে মিশে গেলো ডোমিনোজের মাখানি পিজ্জা

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

বিগত বেশ কয়েকদিন ধরে কলকাতায় কিছু বিরতি পর পর বেশ বৃষ্টি হয়ে চলেছে। কখনো ঝমঝমিয়ে, আবার কখনো বা একনাগাড়ে টিপটিপানি। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বৃষ্টির পরেও ভ্যাপসা গরম কমেনি। বরং বৃষ্টির পরে গুমোট ভাবটা বেড়েছে। গতকাল রাতে দিনের কাজকর্ম সেরে বিছানায় গা এলিয়ে দিয়েছি, অল্প সময়ে ঘুম পেয়ে গেল তারপর যখন ঘুম ভাঙলো রাত দশটা বাজে। ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বাইরে গিয়ে খেয়ে আসার ইচ্ছে করছিল না। মনে হলো, এমন রাতে যদি সিনেমা আর সাথে গরম গরম পিজ্জা থাকে, তবে জমে ক্ষীর হয়ে যাবে! যেমন ভাবা তেমনি কাজ, রাতে বাইরে গিয়ে খাওয়াটা বাতিল করে দিয়ে ল্যাপটপ খুলে বসলাম।

1000238225.jpg

ল্যাপটপটা খুলে হ্যারি পটারের পরবর্তী এবং চতুর্থ পর্ব হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার চালু করলাম। সাথে ডোমিনোজ খুলে মেনু ঘাঁটাঘাঁটি করতে শুরু করলাম, চটজলদি অর্ডার করে দিলাম দুটো পিজ্জা, চিকেন কিমা উইথ দেশি মাখানি সস এবং চেনা ক্লাসিক অনিয়ন পিজ্জা। অর্ডার কনফার্ম করে ল্যাপটপের দিকে চোখ রাখলাম। সিনেমা চলতে চলতে ঘরের বাইরে আচমকাই বৃষ্টির গতিবেগ বেশ কয়েক গুণ বেড়ে গেল। ঠিক সেই সময়ে ফোনে ডোমিনোজ থেকে ফোন এলো। ওপার থেকে জানানো হলো, বৃষ্টির কারণে খাবার পৌঁছাতে কিছুটা দেরী হবে। আমি জানিয়ে ছিলাম যে তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তখন ঘড়ির কাঁটায় সবেমাত্র রাত সাড়ে দশটা।

1000238228.jpg

1000238227.jpg

সিনেমা তার নিজস্ব গতিতে চলতে থাকল। প্রায় ঘণ্টা খানেক সময় পেরিয়ে গেছে, এমনকি পিজ্জার অর্ডার করার কথাটাও মাথা থেকে সম্পূর্ণ উবে গিয়েছিল। এমন সময় হঠাৎ করেই ফোনটা আবার বেজে উঠল। অপরিচিত নম্বর দেখেই ফোনটা তুলতেই ওপার থেকে জানলাম, ডেলিভারি বাড়ির সামনে পৌঁছে গেছে। ঝট করে সিনেমাটা পজ করে নিচে গিয়ে খাবারের বাক্স গুলো নিয়ে চলে এলাম। তখন বৃষ্টি কিছুটা কমেছে। ঘরে বাক্স খুলতেই মাখানি সস আর লিকুইড চিজের সুগন্ধে সারা ঘর ভরে উঠলো। সিনেমা চালু করে পিজ্জাতে কামড় দিলাম, চিকেন কিমা ও মাখানি সসে মুখ ভরে গেলো। ওই পিজ্জার এক স্লাইসের আনন্দ নিয়ে, অনিয়ন পিজ্জার এক স্লাইস খেলাম। আহা!

1000238230.jpg

1000238229.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png