ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া

in আমার বাংলা ব্লগ20 hours ago

নমস্কার বন্ধুরা,

কখন কোন চেনা মানুষ হঠাৎ যেন অচেনা হয়ে যায়? আসলে কদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটার উত্তর খুঁজছিলাম। তবে উত্তর পেতে বেশি দূরে যেতে হলো না। আসলে এর শুরুটা হয়েছিল খুব ছোট জায়গা থেকে, যেগুলো প্রথমে কেউই গুরুত্বই দেয় না। আমিও দিইনি। এক সময় যার সাথে দিনে একবার হলেও ফোনে কিংবা মেসেজে কথা হতো, সপ্তাহে একটা দিন নিশ্চিত দেখা করতাম, দেখা হলে ঘন্টার পর ঘন্টার কথা বলতাম, মনের কথা বলতে দুবার ভাবতে হতো না, হঠাৎ করে কোনো অদ্ভূত কারণে সেটা ধীরে ধীরে বদলে গেলো। না, আদপে হঠাৎ করে নয়। পরিবর্তনটা এতটাই ধীরে হয়েছে যে টের পাওয়ার আগে দূরত্ব তৈরি হয়ে গেছে। মাঝে মধ্যে কথা হলেও, কথার উষ্ণতা কমেছে।

1000151269.jpg
Pixabay

মূলত এর পেছনে যে রোগ খুঁজে পেলাম সেটা হলো ব্যস্ততা নামক অজুহাত। কাজের চাপ, সময়ের চাপ এবং জীবনের চাপ সবারই বেড়ে যাবে কিন্তু তার থেকে বেশি বেড়েছে অজুহাত। আর ব্যস্ততা নামক এই অজুহাত কাউকে অচেনা করে দেওয়ার সবচেয়ে বড় দরজা। ব্যস্ততা এমন বস্তু, যা মানুষকে অজান্তেই সম্পর্ক থেকে সরিয়ে নিয়ে যায়। বয়স বাড়ার সাথে সকলের জীবনের দায়িত্ব বাড়ে, কাজ, সংসার, ইঁদুর দৌড় সবই বেড়ে যায়। আর তখনই ব্যস্ততাকে দেখিয়ে সম্পর্কগুলো গুরুত্বের তালিকার নিচে নেমে যেতে শুরু করে। কেউ ইচ্ছে করে কাউকে দূরে সরায়, কেউ আবার অনিচ্ছে সত্ত্বেও কাউকে দূরে সরিয়ে ফেলে।

ধীরে ধীরে যখন এই অজুহাতের পাল্লা ভারী হয় তখন বেশি বেশি করে প্রত্যাশার ভারে চেনা মানুষ অচেনা হয়। সবাই চাই আগের মতোই থাকুক, আগের মতোই বুঝুক। কিন্তু ব্যস্ততার অজুহাতে ধৈর্য কমে আবেগের জায়গাটা কমে আসে। কখনো ব্যস্ততা থেকেই ভুল বোঝাবুঝির জন্ম হয়ে যায়। নোটিফিকেশনের ভিড়ে একটা মেসেজের উত্তর দেওয়া হয়নি, কিংবা কাজের চাপে কথা বলাও হয়না। কথাগুলো জমতে জমতে একটা দেয়াল তৈরি করে ফেলে। ব্যস্ততার অজুহাতে দোসর হয় সময়। সময় আর ব্যস্ততা একসাথে মিলে সম্পর্ককে টিকিয়ে রাখা শক্ত করে দেয়। আমরা কি পারিনা দিনে পাঁচ মিনিট সময় বের করে কারো সাথে কথা বলতে? কিংবা নিদেন পক্ষে একটা মেসেজ? হয়তো অজুহাত দূরে সরালে সেটা সম্ভব... চেষ্টা করতে তো মানা নেই।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png