কলকাতা ঐতিহ্য: রাধুবাবু
নমস্কার বন্ধুরা,
কলকাতার ভোজনরসিকদের কাছে রাধু বাবু একটা আবেগ। যারা পুরনো কলকাতার নস্টালজিয়ার স্বাদ খোঁজে, তাদের কাছে এই জায়গাটি সুপরিচিত। বিশেষ করে এখানকার মাটন স্টু আর চা। সেই টানেই একদিন কাজের ফাঁকে সময় বের করে পৌঁছে গেলাম। মনে ইচ্ছে ছিল, তাদের মাটন স্টু খাব আর শেষে ওনাদের বিখ্যাত চা। দোকানে পৌঁছাতেই দেখলাম উপচে পড়া ভিড়। সব বয়সের মানুষই সেখানে ভিড় করে আছে। বসার জায়গা পেতেই আর দেরি না করে অর্ডার করলাম রাধুবাবুর সিগনেচার পদ, মাটন স্টু আর সাথে পাউরুটি। গরম গরম স্টুর বাটিটা যখন সামনে এল, তার ম ম গন্ধে খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। হালকা মশলাপাতি আর সবজি দিয়ে তৈরি সেই পাতলা ঝোল আর নরম তুলতুলে খাসির মাংস। পাউরুটি দিয়ে সেই স্টু দুর্দান্ত লাগলো।
স্টু খাবার পরেও পেটে অল্প জায়গা ছিল, চারপাশের মানুষের প্লেটে ফিশ ফ্রাই দেখে লোভ সামলানো দায় হলো। অগত্যা একটা ফিশ ফ্রাইয়ের অর্ডার দিলাম। অপেক্ষার পর, ভেটকি মাছের মুচমুচে ফিস ফ্রাই সাথে কাসুন্দি এসে হাজির। এককথায় সুস্বাদু। দাম অনুযায়ী মাপ নিয়ে কিছুটা মন খারাপ থাকলেও স্বাদে কার্পণ্য নেই। শেষের আকর্ষণ, রাধুবাবুর চা। অসংখ্য মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে সেটাই খাচ্ছেন। আমিও চা জানিয়ে দিলাম। মনে একরাশ প্রত্যাশা, দুর্দান্ত স্টু আর সুস্বাদু ফিস ফ্রাইয়ের পর চা। আহা!
কাগজের কাপে চা পেয়ে একটু নিরাশ হলো কিন্তু চায়ের চুমুকটা দিতে সব প্রত্যাশা ভঙ্গ হলো। চায়ের স্বাদটা একদম স্যালসেলে। আমিও এর থেকে বেশি ভালো চা বানাই। পানসে আর স্বাদহীন চা গলধঃকরণ করতে পারলাম না, দু তিন চুমুক দিয়ে ফেলে দিতে বাধ্য হলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







