এক দীর্ঘ রাতের অন্ত

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার বন্ধুরা,

রাত তখন ১ টা, থানা থেকে বেরোনোর পর চারদিকের রাস্তাঘাট একদম শুনশান। শরীর যেমন ক্লান্ত, মন তার থেকেও বেশি তেমন। ফিরতে ফিরতে মেয়েটির দাদাকে বারবার বলছিলাম বোনের সাথে যেন কথা বলতে থাকে। ঘরে ফিরে আসার মতো শক্তি ছিল না, তাই কাকুর ওখানেই থেকে গেলাম। সারারাত বাড়ির কেউই চোখের পাতা এক করতে পারিনি। রাত ভর হাজারো প্রচেষ্টা চললো, শেষমেশ ভোর তিনটে নাগাদ একটা বড় খবর পাওয়া গেল। মেয়েটি আদপে অভিমান করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গোটা রাতটা জেগেই কাটল, কারোর চোখেই এক ফোঁটা ঘুম নেই। সকাল হতেই পরিচিত পুলিশ মহলে একটু খোঁজাখুঁজি শুরু করলাম। সৌভাগ্যবশত সবাই বিষয়টির গুরুত্ব বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তারাই লোকাল থানার সাথে যোগাযোগ করে ট্র্যাকিং এর ব্যবস্থা করতে বললেন।

সারাদিন ধরে মেয়েটিকে বহুভাবে অনুরোধ করা হলো, কত করে বোঝানো হলো যাতে সে ফিরে আসে। কিন্তু সে অনড়, কোনো অনুরোধ কানে ঢুকছিল না। শেষ পর্যন্ত যখন আর কোনো উপায় রইল না, তখন ট্র্যাকিং-এর দিকে এগোনো হলো। সারাদিন চরম উদ্বেগের পর সন্ধ্যার ঠিক আগে সঠিক হদিশ পাওয়া গেল। খবর পাওয়া মাত্রই কাকা আর মেয়েটির এক জামাইবাবু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলো।

1000173371.jpg

রাতে অভিমানের কারণ জানতে পারলাম। আসলে মেয়েটি যেখানে কাজ করে সেই উপার্জনের টাকা ওর মা নাকি জোর করে সবটা নিয়ে নেয়। মাঝে মেয়েটি নিজের পছন্দের দু একটা জিনিস কিনেছিল, যা নিয়ে মা মেয়ের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। এরপর অজান্তেই মেয়ের অ্যাকাউন্ট থেকে মা বড় অঙ্কের টাকা তুলে নেয়, তারপরেই মেয়েটির ধৈর্য্যের বাঁধ ভাঙে। সেই অভিমান নিয়ে গৃহত্যাগ। তাই অবশেষে যখন সন্ধ্যের আগে সন্ধান পাওয়া গেল, তখন প্রশান্তি হলো। আশা করছি আগামী পরশু দিনের মধ্যেই বাড়িতে ফিরিয়ে আনা যাবে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66355.93
ETH 1999.97
USDT 1.00
SBD 0.50