বিসর্জন-এর শ্যুটিং স্পট

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার বন্ধুরা,

টাকীর ঐতিহাসিক জোড়া শিব মন্দির, আর প্রাচীন রাজবাড়ি এবং জমিদার ভিটেগুলোর দেখে দ্বি চক্র যানে এগিয়ে গেলাম টাকীর সংস্কৃতির সাথে সেলুলয়েডের মেলবন্ধন দেখতে। আমার পরবর্তী গন্তব্য ছিলো কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র বিসর্জন-এর শ্যুটিং স্পট। বড়ো পর্দার ফ্রেম বাস্তবে দেখবো তাই এক অন্যরকম উত্তেজনায় কাজ করছিল। গুগল মানচিত্রের পথ ধরে শ্যুটিং স্পটে পৌঁছলাম, চোখের সামনে ভেসে উঠল বঙ্গের এক অতি সাধারণ গ্রাম্য আবহ। চেনা শহুরে জাঁকজমক থেকে দূরে, একদম অজপাড়াগাঁয়ের ছিমছাম বাড়ি। ঠিক যেমনটা চলচ্চিত্রে প্রেক্ষাপটে দেখেছিলাম।

1000210663.jpg

ছোট্টো পাকা বাড়ি, মাথায় টালির ছাদ আর চারপাশে গাছগাছালিতে ভর্তি। সব মিলিয়ে গ্রামীণ বাংলার রূপ। ইছামতীর পাড় ঘেঁষে থাকা এই বাড়িটি দেখলেই মনে পড়ে যায় ছবির ইছামতী পাড়ের দৃশ্যপট। বাড়িটির পরিবেশ একদম শান্ত। বাড়িটি এখন সম্পূর্ণ জনমানবহীন, যেহেতু এখন কেউই থাকেন না। আর এই নিস্তব্ধতাই বাড়িটিকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। বাড়িতে দাঁড়িয়ে সিনেমার কিছু দৃশ্য যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠলো।

1000210662.jpg

1000210661.jpg

রক্ষণাবেক্ষণের অভাব আর মানুষের অনুপস্থিতির কারণে বাড়িটির গায়ে এখন ধুলো জমেছে। কিন্তু এই একাকীত্বের মধ্যেই লুকিয়ে সিনেমার সেই ট্র্যাজিক আবহ। সিনেমার বিসর্জন নামের সাথে মিলিয়ে, স্পটেও এক ধরণের বিসর্জনের সুর বোঝা যায়। কোলাহলহীন ছিমছাম গ্রামীণ বাড়ি।

1000210660.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png