অহংকার এবং সম্পর্ক
নমস্কার বন্ধুরা,
খুব কাছের মানুষ গুলো অচেনা হয়ে যাওয়ার পেছনে কখনো বিশেষ কারণ থাকে, আবার কখন বিশেষ কোনো ঘটনা ছাড়াই দূরত্ব তৈরি হয়। কারণ ছাড়া দূরত্ব গুলো তৈরি হয়, ছোট ছোট অবহেলা, নীরবতার মাধ্যমে। ভুল ধারণা থেকেও সম্পর্কে ফাটল ধরে। এক সময় যার সঙ্গে নির্দ্বিধায় কথা বলা যেত, তারাই একদিন বিশেষ কারণে অপরিচিতের মতো মনে হয়। আর এই পরিবর্তনটা হঠাৎ করে আসে না। অহংকার যখন দুজনের মধ্যে চলে আসে তখন শক্ত সম্পর্কও নষ্ট হয়। অহংকার আওয়াজ করে আসে না। ঝগড়া নেই কিংবা চিৎকারও নেই, বরং খুব চুপচাপ, খুব ধীরে দুটো মানুষের মাঝখানে সন্তর্পনে জায়গা করে নেয়। আর এই অহংকার হলো দৃঢ়তম সম্পর্ক ভাঙার সবচেয়ে নীরব, অথচ সবচেয়ে শক্তিশালী কারণ।
শুরুটা হয় খুব ছোট জায়গা থেকে। কে আগে ফোন করবে, কে আগে মেসেজ করবে, কিংবা কোনো তুচ্ছ হিসেব তা থেকেই অহংকার জন্ম নেয়। আর যখন একপক্ষের ভাবনা আসে, আমি কেন সব সময় এগিয়ে যাবো? তখন মনে অল্প তিক্ততা বাসা করে। ওদিকে হয়তো আরেকপক্ষ ভাবছে, ও চাইলে তো একবার খোঁজ নিতে পারত। এই ভাবনাগুলোই অল্প অল্প করে মনে জমে পাহাড় সম হয় তখনই জন্ম নেয় অহংকার। অহংকার কাউকে কথা বলতে বাধা দেয়। অভিমান বা মন খারাপের কথা বলার বদলে মানুষ চুপ করে থাকে। মনে হয়, কথা বললে বুঝি নিজের মান ছোট হবে। কিন্তু আসলে এই নীরবতাই সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি করে।
অনেকের মনের মধ্যে আবার অর্থের অহং আসে। সেটা ধীরে ধীরে মানুষকে অনুভূতিহীন করে ফেলে। আমার থেকে সে কম উপার্জন করে বা কম বিত্তশালী তখন অনেকেই অহংকারের জেরে সম্পর্ক রাখা বন্ধ করে দেয়। অহংকার মানুষকে দূরে ঠেলে দেয়। মনের মধ্যে কথার প্যাঁচ অহংকারের জেরিয়ে দিন দিন বাড়তে থাকে। তখন ইচ্ছে থাকলেও অপরজনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়। অহংকার কাউকে জেতায় না। ইগোর তাড়নায় তখন দুটো মানুষের মাঝখানে এমন একটা দেয়াল উঠে যেটা ভাঙার জন্য কারও কাছে সময় বা ইচ্ছে কোনোটাই থাকে না। অহংকার কমলে সম্পর্ক বাঁচে, পোক্ত হয়। একটু ছোটো হয়ে এগিয়ে গেলে, হয়তো দূরত্বটা কমে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



