টাকি কুলেশ্বরী কালীবাড়ি
নমস্কার বন্ধুরা,
কোনো জায়গায় গেলে আমি চেষ্টা করি, আমার প্রথম গন্তব্য সেখানকার পুরনো কোনো মন্দির। এর পেছনে আছে একটা ঐতিহাসিক কারণ, আসলে ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি প্রাচীন জনপদ বা শহর গড়ে উঠেছে কোনো না কোনো মন্দিরকে কেন্দ্র করে। সেই মন্দিরের সাথে জুড়ে থাকা ইতিহাস শহরটার সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেয়। টাকি ভ্রমণের ক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম হলো না। টাকি শহরে ঢুকে আমার গন্তব্য শ্রী শ্রী কুলেশ্বরী কালী বাড়ি। টাকি হাসনাবাদ রোড থেকে শহরের ভেতরে একটু এগোতেই মন্দিরটি। বাইক নিয়ে মন্দিরের সামনে পৌঁছলাম, চারপাশটা তখন সকালের নরম রোদে মাখামাখি। মন্দিরটি বেশ নির্জন আর শান্ত পরিবেশ।
মায়ের মন্দিরে প্রাচীন আভিজাত্য মিশে আছে। মন্দিরটি আদপে কয়েকশো বছরের পুরনো এবং টাকির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। সকাল সকাল পৌঁছে যাওয়ার সুবাদে ভিড়ভাট্টা একদমই ছিল না। মন্দিরের চাতালে পা রাখতেই ধূপ আর কর্পূরের এক হালকা গন্ধ নাকে এল। ছিমছাম মন্দির, তার গর্ভগৃহের কাছে যেতেই দর্শন পেলাম মা কুলেশ্বরী। মাতৃমূর্তির শান্ত রূপ।
মায়ের দর্শন করলাম। অদ্ভূত প্রশান্তি। মন্দিরের নিস্তব্ধতার মধ্যেই শহরের প্রকৃত ইতিহাস লুকিয়ে আছে। টাকির মতো একটি ঐতিহাসিক শহর ভ্রমণ শ্রী কুলেশ্বরী কালী বাড়ির চেয়ে ভালো আর কিছু হতে পারত না। মন্দির থেকে বেরিয়ে পরের গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম, টাকি রাজবাড়ি।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






