বাড়ি এসে বন্যায় ভাসলাম

in আমার বাংলা ব্লগ14 hours ago

নমস্কার বন্ধুরা,

কদিন হলো আমি বাড়িতে এসেছি। যেদিন বাড়ি পৌঁছালাম, সেদিন রাত থেকে অঝোরে বৃষ্টি শুরু হলো। একনাগাড়ে দুদিন ধরে সেই বৃষ্টি আর থামার নাম নেই। দিন রাত এক করে জলের ধারা চারপাশ মুড়ে দিল। টানা দুদিনের অবিশ্রান্ত বর্ষণে যা হওয়ার তাই হলো। গ্রামের আশেপাশে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হলো। আজ বিকেল বেলায় বৃষ্টির বেগ কিছুটা কমে এলে আমি বাড়ির বন্দিদশা কাটিয়ে ঘর চারপাশের পরিস্থিতি নিজের চোখে দেখার জন্য ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে কিছুটা দূরেই একটা খাড়ি। সেখানে পৌঁছে আমি যা দেখলাম, তাতে বাকরুদ্ধ হয়ে গেলাম। খাড়ি আর খাড়ির জায়গায় নেই, সেটি এখন অশান্ত নদীর রূপ ধারণ করেছে। খাড়ির দুকূল ছেপে জল একেবারে ভেসে যাচ্ছে। নদীর পাড়ের মাঠ ঘাট, গাছপালা সব জলের নিচে তলিয়ে গেছে। যেদিকেই চোখ যায়, শুধু জল আর জল। চারিদিকে জল থৈ থৈ করছে।

1000243686.jpg

1000243685.jpg

বিকেলের হালকা আলোয় অন্তহীন জলরাশির দিকে তাকিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। খাড়ির ঘোলাটে জল তীব্র গতিতে বয়ে চলেছে, আর সেটার উপরে মাছ ধরতে জাল পড়েছে। আমার মতো বেশ কিছু লোকজন নদীর ব্রিজে ভিড় করেছে। আমি খুশি হলেও কৃষকদের একটু চিন্তাই হয়েছে, আদপে জলের তলায় নতুন ধান। তবে সেখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য বেশ ভালই লাগছিল। জলমগ্ন বাঁশঝাড় আর গাছের ফাঁক দিয়ে স্রোতের গতি দেখবার মতো।

1000243684.jpg

1000243683.jpg

ধীরে ধীরে সন্ধ্যা নামল সেই সাথে আমিও বাড়ির দিকে রওনা হলাম আকাশের অবস্থা খুব একটা ভালো নয় আবার কখন বৃষ্টি শুরু হয় সেই আশঙ্কায় বাড়ি ঢুকে পড়াই ভালো।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png