মজাদার রুই মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার রুই মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রুই মাছের রেসিপি আমি তৈরি করেছি শীতের সবজি আলু, বেগুন ও ফুলকপি এবং মিষ্টি কুমড়া স্বাদে। মজাদার এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি এই রেসিপি নিজ হাতে তৈরি করেছি। যার কারণে রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আগের মত আর ওইভাবে সময় পাওয়া যায় না। যার কারণে রেসিপি খুব একটা তৈরি করা হয় না। তবে ছুটির দিন পেলেই রেসিপি তৈরি করা শুরু করে দেই। তাই আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


GridArt_20250204_162217765.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) রুই মাছ৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) ফুলকপি১টি।
৯)বেগুন১৫০ গ্রাম।
১মিষ্টি কুমড়া১০০ গ্রাম।
মজাদার রুই মাছের সুস্বাদু রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20250204_155231.jpgIMG_20250204_155216.jpg
  • মজাদার এই রুই মাছের রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি মাছগুলো সুন্দরভাবে কেটে দিয়ে নিলাম এবং এর ভিতরে প্রয়োজনীয় মসলা দিয়ে দিলাম।
ধাপ-২🍲
IMG-20250128-WA0019.jpgIMG-20250128-WA0028.jpg
  • তারপরে আমি মসলা ঝোলের মধ্যে মাছের পিস গুলো ভালোভাবে জ্বাল দিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20250204_155600.jpgIMG_20250204_155614.jpg
  • আবারো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালো করে ভেজে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20250204_155456.jpgIMG_20250204_155421.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে সবজি রেসিপিগুলো ভালোভাবে জ্বাল দিয়ে সিদ্ধ করে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20250204_155344.jpgIMG_20250204_155331.jpg
  • তারপরে ঝাল দেওয়া রুই মাছের পিসগুলো এই সবজি রেসিপির মধ্যে দিয়ে আস্তে আস্তে জ্বাল দিয়ে, সবজি রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম।
👇পরিবেশন🍲

GridArt_20250204_161514452.jpg

আসলে আলু বেগুন ও মিষ্টি কুমড়ার সাথে মজাদার এই রুই মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর মাছটা অনেক ভালো মানের এবং টাটকা ছিল। যার কারণে রেসিপিটা বেশি সুস্বাদু হয়েছিল। তাই আপনাদের মাঝে আজকে আমার তৈরি করা এই রেসিপি শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

GridArt_20250205_020912900.jpg

 last year 

রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়েছি। তবে আপনার মত এভাবে ফুলকপি মিষ্টি কুমড়া ও বেগুন দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি একদম ইউনিক লাগছে। আর রান্নার কালারটিও অত্যন্ত চমৎকার এসেছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল।

 last year 

যেই কাজই হোক না কেন যখন তা নিজে করা হয় তখন তার মধ্যে একটা তৃপ্তি থাকে। আপনি আজ নিজের হাতে রেসিপি তৈরি করে যেমন মজা পেয়েছেন তেমনি আপনার রেসিপি দেখে আমরাও মজা পেয়েছি। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। শীতের বিভিন্ন সবজি দিয়ে খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। সবজিগুলো যেমন আমার পছন্দ তেমনি মাছটা ও খুব পছন্দ। আপনার রেসিপির কালার খুব সুন্দর এসেছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

যেহেতু রেসিপি করতে একটু সময় দিয়ে গুছিয়ে করতে হয় তাই ছুটির দিনে করতে পারেন বলে ভালো লাগলো। অনেক মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি। রুই মাছের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। এই মাছ খেতে খুবই মজার হয়। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি রুই মাছের অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আর সে ক্ষেত্রে রুই মাছটা কিন্তু সকলের বেশি প্রিয়। আপনি মাছ রান্না করেছেন অনেক সুন্দর ভাবে। মাছ রান্নার পদ্ধতি গুলো ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। এক্ষেত্রে কিভাবে আপনি আপনার কাজ সম্পাদন করেছেন তাও বোঝা গেল।

 last year 

আপনি যেভাবে আজ নিজের হাতে রেসিপি তৈরি করেছেন, তেমনি আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগছে। শুধু দেখতে নয়, মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে।শীতকালীন সবজিগুলো দিয়ে যে মজাদার রান্না করেছেন, তা সত্যিই দারুণ। আপনার রেসিপির রংও সত্যিই চোখে পড়ার মতো সুন্দর ও লোভনীয়। ধন্যবাদ ভাইয়া, এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

বেগুন, সীম, ফুলকপি দিয়ে এই মাছ খাওয়া হয়েছে। তবে মিষ্টিকুমড়া যোগ করে এভাবে খাওয়া হয় নি আমার। ছুটির দিন সুযোগ পেয়ে মজাদার রেসিপি টি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নিজের হাতের রান্না খাওয়ার মজাই আলাদা। নিজের হাতে রান্না করে বেশ তৃপ্তি করে খেয়েছেন। অনেকটা সময় নিয়ে গুছিয়ে রান্না করেছেন সেজন্য রান্নাটি সুস্বাদু হয়েছিলো।মজাদার রুই মাছের রেসিপিটি বেশ ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। গুছিয়ে সময় নিয়ে রান্না করলে রান্না খেতে অনেক মজা হয়।কাজের চাপে রান্না করার সময় পান না। কাজের চাপ কম থাকায় বেশ গুছিয়ে রান্না করে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া।