লাস্ট ওভারে থ্রিলার ব্যাটিং!

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000074550.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল গ্রুপ ১ এর সব খেলা শেষ হয়েছে এবং সেমিফাইনাল এর টিমও একদম ফাইনাল হয়ে গেছে। গতকাল ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তান আর নিউজিল্যান্ড এর জন্য। শ্রীলঙ্কার সাথে খেলা হলেও বাস্তবে লড়াই হয়েছে নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যে। নিউজিল্যান্ড একটা ম্যাচ জিতে ৩ পয়েন্ট অর্জন করেছে। আর এদিকে পাকিস্তান এর আগে একটা পয়েন্ট ছিল, সেক্ষেত্রে যদি পাকিস্তান এই ম্যাচ ৬২ রানে জিততে পারে, তাহলে পাকিস্তান সেমিফাইনালে যাবে আর যদি শ্রীলঙ্কা ১৪৮ করতে পারে অর্থাৎ ম্যাচ একপ্রকার বের করে দিতে পারে, তাহলে নিউজিল্যান্ড সেমিফাইনালে যাবে।

এটা একপ্রকার যদিও পুরোটা পাকিস্তানের হার এবং জিত এই দুই বিষয়ের উপরে নিউজিল্যান্ড এর যাওয়া আর না যাওয়া নির্ভর করছে। এই ম্যাচটা ক্যান্ডিতে হওয়ার কথা ছিল। আর পাকিস্তান এমনিতেও সর্বোচ্চ চেষ্টা করবে এই ম্যাচ জেতার, সেটা সবাই জানে। তবে শ্রীলঙ্কাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ এটা তাদের পিচে হচ্ছে। শ্রীলঙ্কা এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে আগেই ব্যাটিং করতে পাঠিয়েছিল। তবে এই পিচ সম্পূর্ণরূপে ব্যাটিং পিচ ছিল। পাকিস্তান ওপেন শুরু করেছিলো অসাধারণ। বলা যায়, তাদের উইকেট ১৫ ওভার অব্দি পড়েনি। দুইজন অসাধারণ পার্টনারশিপ গড়ে তুলেছিল।

একজন সেঞ্চুরি এবং অন্যজন ৮৪ অর্থাৎ প্রায় সেঞ্চুরির কাছে। পাকিস্তান এর ব্যাটিং দেখে মনে হচ্ছিলো আজকে ২৫০ না করে ফেলে, কিন্তু শেষের দিকে এসে শুধু উইকেট পড়েছে। তবুও রান ২১২ হয়ে গেছিল। এটা অনেকটাই রান বলা যায়, একটা বাড়তি চাপ। তবে যাইহোক, এখানে শ্রীলঙ্কাও সুন্দর রানের সৃষ্টি করেছিলো। শ্রীলঙ্কা তবে ওপেন এর দিকে একটু দুর্বল ব্যাটিং করেছে। যদিও এখানে বেশি একটা সমস্যা হয়নি, কারণ বেশিই বল নষ্ট হয়নি। পরের ব্যাটসম্যান এসে সেটা কভার করে দিয়েছিলো। কামিল আর আসালঙ্কা যদিও কভার করেছিলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি।

পবন নামের একজন ভালো পিটিয়ে গেছিল। ৩৭ বলে ৫৮ রানের সুন্দর একটা ইনিংস ছিল। এখানেই রান রেট বেড়ে গেছিল। আর এই রানের টার্গেট খেলতে গেলে নিশ্চিত প্রতি ওভারে ১০ তো মিনিমাম রাখতেই হবে। এটা যদিও সব ওভারে হয়ে ওঠে না। কিন্তু যেকোনো ওভারে আবার সেটা পুষিয়ে নেওয়া যায়। তবে শ্রীলঙ্কার আসলে অন্যান্য ব্যাটসম্যান এতটাও ভালো খেলতে পারেনি। পরে যে থ্রিলার ব্যাটিং করেছে অধিনায়ক, তাতে পাকিস্তানের বোলার কেঁপে গেছে পুরো। লাস্ট এর ওভার দুর্দান্ত ব্যাটিং ছিল। ৬ বলে ১ টা চার এবং বাকি ৩ টা সিক্স। যদিও লাস্ট এর দুই বলে একটা সিক্স দরকার ছিল, কিন্তু আর হলো না, নাহলে জিতে যেতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.047
BTC 66930.72
ETH 1949.07
USDT 1.00
SBD 0.50