ডেভিড এর বিধ্বংসী ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল আরো একটা ম্যাচ ছিল বেঙ্গালুরু আর চেন্নাই এর মধ্যে। এই ম্যাচটাও হয়েছে বেঙ্গালুরু পিচে। চেন্নাই মূলত আগেই বলেছি, এরা টিম ম্যানেজমেন্ট এর দিক থেকে অলরেডি হেরে বসে আছে। কোনো ম্যাচ জিততে পারবে কিনা তাও ঠিক নেই। কারণ আমি বিগত কয়েক বছরে একটা বিষয় অনুধাবন করেছি, যে যেসব টিম প্রথম কয়েকটা ম্যাচ জিতে যায়, এদের মধ্যে আলাদা একটা জোশ থেকে যায়। আর শেষ পর্যন্ত এই টিম ভালো পজিশনে চলে যায় এবং বেশ লড়াই হয় সুপার চার এর ম্যাচে। চেন্নাই একসময় অর্থাৎ ধোনি থাকাকালীন, এমন একটা টিম ছিল যে, শুরু থেকে হাই পাওয়ার এর মধ্যে থাকতো।
সেখানে বর্তমানে একটা খারাপ পর্যায়ে চলে গেছে। ধোনি নেই, তাছাড়া টিমের অনেক প্লেয়ার এদিকে-ওদিকে হয়ে গেছে। আর বেঙ্গালুরু বর্তমানে অর্থাৎ এই দুই বছর খুব জোশ এর মধ্যে আছে। গতবারের মতো এই বছরও তাদের মধ্যে শুরু থেকে সেই ম্যাচ জেতার একটা লক্ষণ দেখা যাচ্ছে। বেঙ্গালুরু টিমের মধ্যে প্রথম থেকেই ভালো ভালো প্লেয়ার আছে, বেশিরভাগ অস্ট্রেলিয়ার প্লেয়ার। এরা শুধুমাত্র খেলার প্রেক্ষিতে খেলে থাকে তা নয়, এদের নিজেদের মধ্যে একটা বন্ধুসুলভ ভাবমূর্তিও বজায় আছে। যাইহোক, গতকাল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো চেন্নাই। বেঙ্গালুরু যদিও আগে ব্যাটিং করতে চায় না, কারণ এরা সবাই চেজ ভালো খেলে, বিশেষ করে কোহলি।
ওপেন এমনিতেও কোহলি ভালো খেলে না, এই ম্যাচে ব্যাট করতে নেমে সেটাই হলো, মাত্র ২৮ করে আউট হয়ে গেলো। তবে সল্ট বেশ ভালোই ব্যাটিং করে দিয়েছিলো, ৪৬ রানের ভালো ইনিংস, যদিও এটা কোনো দ্রুত গতির রান ছিল না, কিন্তু তাও ভালো একটা রান ছিল। সাথে দেবদূত অসাধারণ ব্যাটিং করেছিলো। সবথেকে দুরন্ত ব্যাটিং করেছিলো শেষের দুইজন অর্থাৎ ডেভিড আর পাটিদার। রান তো উঠেছে সত্যি বলতে লাস্ট এর তিন ওভারে। পাটিদার মাত্র ১৯ টা বল খেলেছে এবং সেই বলের মধ্যে মাত্র পিওর ৭ টা বল খেলেছে, যার মধ্যে ৬ টা ওভার বাউন্ডারি এবং একটা বাউন্ডারি। আর ডেভিড লাস্ট ২ ওভারে টোটাল স্কোর ২৫০ রানে নিয়ে গেছে, যার ব্যক্তিগত স্কোর ছিল ২৫ বলে ৭০।
একটা টি২০ ফরম্যাটে যতোই ব্যাটিং পিচ হোক না কেনো, ২৫০ রান অনেক কঠিন বিষয়। চেজ করতে হলে প্রতিটা ওভারে ভেবে চিন্তে রান করা লাগবে আর সবথেকে বড়ো বিষয় হলো, এই রান চেজ করতে হলে প্রতিটা ওভারে নির্দিষ্ট রান তুলতেই হবে, নাহলে অসম্ভব। চেন্নাই কিন্তু প্রথমেই ধরা খেয়ে গেছে, পরপর তিনটে উইকেট পড়ে গিয়েছে। পড়ে যাওয়া ম্যাচটা সরফরাজ একটু ধরেছিলো, কিন্তু তাও আবার পরে দুটো উইকেট পড়ে গেলো। আরো চাপ বেড়ে গেলো তাদের। কিন্তু পরে দুইজন আবার ভালো খেলে দিয়েছিলো, যদিও রান কিন্তু খারাপ ছিল না ১৫ ওভার পর্যন্ত, কিন্তু উইকেট ধরে রাখতে পারেনি। তাও টেনে টেনে ২০০ করেছিলো। উইকেট থাকলে ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু হতো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





