দুর্দান্ত সেঞ্চুরি সন্জুর!

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000078148.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিলো চেন্নাই আর মুম্বই। মুম্বইয়ের বর্তমানে কোনো ম্যাচে ভাল খেলা হচ্ছে না। বিগত কয়েকটা ম্যাচে দেখলাম খুবই খারাপ ভাবে হেরে যাচ্ছে। মুম্বই এর প্লেয়ার ভালো থাকলেও আগের মতো সেই খেলা নেই, খেলা অনেকটাই পড়ে গেছে। কথাটা তিক্ত হলেও সত্যি যে, রোহিত এর অধিনায়ক এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই মুম্বই টিমের এই অবস্থা। লাস্ট ৩ বছর ফলাফল খুবই খারাপ। আর এই বছরের আইপিএল ম্যাচে কিছুটা ভাল খেললেও কেনো জানিনা মাঝে মাঝে খুবই বাজে ভাবে হেরে যাচ্ছে। আর রোহিত এর এখন চোট লেগে যাওয়ার পরে পুরো বসে রয়েছে।

লাস্ট ৩ টে ম্যাচে দেখলাম পুরোপুরি বসে গেলো। আর নামবে কবে সেটারও কোনো ঠিক নেই। যদিও এখানে ডি কক নেমে খারাপ হয়নি, কারণ একদিকে যেমন কিপিং এর দিকে কভার হয়ে যাচ্ছে, তেমনি আবার ব্যাটিং এর দিকেও হয়ে যাচ্ছে। ডি কক ওপেন এর দিক থেকে দারুণ খেলে যাচ্ছে আর বরাবরই খেলে থাকে। এই দুটো ম্যাচ খেলেছে, যার প্রথমটিতে ছিল সেঞ্চুরি। বলা যায়, ওই ম্যাচটা তার জন্য জিততে পেরেছিল। এদিকে চেন্নাই এর অবস্থাও খুব একটা ভালো না, কিন্তু শেষের কয়েকটা ম্যাচে ভাল খেলেছে, সে হারুক বা জিতুক। চেন্নাই এর এখন মূল পাওয়ার হচ্ছে একজনই, আর সেটা হলো সন্জু। যাইহোক, গতকাল ম্যাচটা হয়েছে মুম্বই এর পিচে, একদম বলা যায় মুম্বই এর ঘরের মাঠে।

টস জিতেছিল মুম্বই এবং তারা চেন্নাইকে আগে ব্যাটিং করতে পাঠায়। এটা একদিক থেকে চেন্নাই এর জন্য খারাপ পজিশন ছিল, কারণ যেখানে চেন্নাই এর ব্যাটসম্যান নেই ভালো, সেখানে দাঁড়িয়ে রান করবে কে! কারণ একজন প্লেয়ার এর উপর নির্ভর করে বেশি রানের টার্গেট দেওয়া সম্ভব না, বিশেষ করে টি২০ ফরম্যাটে, কারণ যখন তখন আউট হয়ে যেতে পারে। যাইহোক চেন্নাই ওপেন করতে আসলে সন্জু এবং ঋতুরাজ ব্যাটিং শুরু করে। ঋতুরাজ মাত্র ১৪ বল খেলে আউট হয়ে যায়। এরপরে আরো দুইজন পরপর আউট হয়ে যায়, এতে যদিও একা সন্জুর ঘাড়ে চাপের সৃষ্টি হচ্ছিলো। কিন্তু এখানে এদের একটা ভুল ছিল, দুবে যেখানে একজন ফিনিশার হিসেবে শেষে নামে, সেখানে তাকে ৪ নম্বর অবস্থানে কেনো দিয়েছে বুঝলাম না।

মোট কথা ওখানে কেউ সেভাবে ব্যাটিং করতে পারেনি, ৫ জন ব্যাটসম্যান ২০-২২ করে আউট হয়েছে আর একা সন্জু সেঞ্চুরি করে রান ২০০ পার করে দিয়েছিলো। এটা চেন্নাই এর জন্য একটা ভালো বার্তা ছিল সন্জুর জন্য। যাইহোক, মুম্বই ব্যাটিং করতে নামলে অবাক করার মতো বিষয় ছিল, কারণ প্রথম থেকেই সব জিরো রানে আউট। হোসেন নামের একজন বোলার মারাত্মক চাপের সৃষ্টি করেছিলো বোলিং এর দিক থেকে। বল যেনো বুঝেই উঠতে পারেনি কেউ। পরে সূর্য কুমার এবং তিলক এসে একটু পার্টনারশিপ তৈরী করার চেষ্টা করেছিলো, কিন্তু সেখানে এই হোসেন নামের বোলার তাদের কাল হয়ে দাঁড়ায়। দুটো উইকেটই একা নিয়ে নিলো। তারপর আবার হার্দিক এসেও আউট হয়ে যায়। মানে মোটামুটি ওই দুইজনের পার্টনারশিপ শেষ ছিল আর বাকি সবাই জিরো বলা যায়। মুম্বই মনে হয় এই সর্বপ্রথম এত খারাপ ব্যাটিং করলো, তাও আবার ঘরের মাঠে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟