বৃষ্টির দিনগুলো ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000082696.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের প্রথম পর্ব শেয়ার করে নেবো। বৃষ্টি সব সময়ই অদ্ভুত এক অনুভূতির নাম। কারও কাছে তা আনন্দের, কারো কাছে বিষাদের, আবার কারো কাছে পুরোনো স্মৃতির দরজা খুলে দেওয়া এক নীরব চাবি। আমার কাছেও বৃষ্টি একসময় ছিল খুব সাধারণ একটি ঋতুর অংশ। কিন্তু জীবনের এক বিশেষ সময়ে এসে বৃষ্টি আর শুধু বৃষ্টি রইল না। প্রতিটি ফোঁটার সঙ্গে জড়িয়ে গেল একটি মুখ, একটি কণ্ঠস্বর, আর কিছু অসমাপ্ত অনুভূতি। সেদিনও এমনই একটি দিন ছিল, আষাঢ় মাসের শুরু। সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা, বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ, যদিও তখন বৃষ্টি নামেনি।

শহরের মানুষজন যেন অপেক্ষা করছিল কখন আকাশ তার বুকের সব জমে থাকা মেঘ ঝরিয়ে দেবে। আমি তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, পড়াশোনার, ছবি তোলা আর একা একা ঘুরে বেড়ানোর নেশাটাই ছিল বেশি। বন্ধুবান্ধব ছিল, কিন্তু তাদের ভিড়েও আমি অনেকটা নিজের জগতেই থাকতাম। সেদিন দুপুরে কলেজ ছুটি হয়ে গেল একটু আগেই। শিক্ষকরা বুঝতে পেরেছিলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরতে সমস্যা হতে পারে। সবাই দ্রুত বাড়ির পথে রওনা দিল। আমিও ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছগুলো হাওয়ায় দুলছিল। দূরে কোথাও একটা মৃদু বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল।

আমি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই আকাশ যেন ফেটে মুষলধারে বৃষ্টি নামল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশ ঝাপসা হয়ে গেল, মানুষজন দৌড়ে আশ্রয় খুঁজতে লাগল। আমিও রাস্তার পাশের একটি ছোট্ট বইয়ের দোকানের টিনের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। সেখানে ইতিমধ্যেই কয়েকজন আশ্রয় নিয়েছিল। আমি ভেজা চুল মুছতে লাগছিলাম, ঠিক তখনই চোখ পড়ল তার দিকে। অর্থাৎ একটি মেয়ে। সাদা আর হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরা, হাতে কয়েকটি বই। চুলের কিছু অংশ বৃষ্টিতে ভিজে কপালে লেগে আছে। সে এক দৃষ্টিতে বৃষ্টি দেখছিল। মেয়েটির মধ্যে এমন কিছু ছিল, যা আমাকে অদ্ভুতভাবে আকর্ষণ করল।

হয়তো তার চোখের গভীরতা, হয়তো বৃষ্টির দিকে তাকিয়ে থাকার সেই নিরবতা। আমি শুধু তাকিয়ে ছিলাম। ঠিক তখনই সে ঘুরে আমার দিকে তাকাল, চোখাচোখি হয়ে গেল। আমি দ্রুত দৃষ্টি সরিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আবার তাকালাম। দেখলাম, সে মৃদু হাসছে। অস্বস্তি লাগছিল, কিন্তু সেই হাসির মধ্যে কোনো বিদ্রুপ ছিল না। বরং ছিল একধরনের সহজ সরল উষ্ণতা। বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না, সময় যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি বলল- আপনি কি কলেজ থেকে ফিরছেন? আমি কিছুটা অবাক হলাম এবং উত্তর দিলাম- হ্যা। মেয়েটি তখন প্রতি উত্তরে বললো- আমিও।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png