দুরন্ত ক্যাচ এবং ব্যাটিং নিশাঙ্কার!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ ছিল। নিয়ম অনুযায়ী যেহেতু দুই দেশে এই বিশ্বকাপ আয়োজন হয়েছে, তাই শ্রীলঙ্কা সব ম্যাচ তাদের দেশেই খেলবে। আর ফাইনাল হলে সেটা যদি আমাদের ইন্ডিয়া ওঠে, তাহলে ইন্ডিয়ায় খেলা হবে। শ্রীলঙ্কা ইতোমধ্যে প্রত্যেকটা ম্যাচে ভাল খেলেছে এবং ভাল নেট রান বজায় রেখেছে। আর অস্ট্রেলিয়া বর্তমানে একটু নিম্নমানের ক্রিকেট খেলার পর্যায়ে চলে গেছে। গত ম্যাচে জীম্বাবুয়ের কাছে গো-হারা হারলো আবার এদিকে গতকাল শ্রীলঙ্কার সাথে এত রান করেও একইভাবে হারলো। যদিও সুপার আটে সবাই উঠে গেছে।
সামনের সপ্তাহের থেকেই সব সুপার আটের ম্যাচ খেলা হবে। যাইহোক, গতকালের ম্যাচটা শ্রীলঙ্কার পাল্লেখেলে নামের একটি মাঠে খেলা হয়েছে। এই পিচ সম্পূর্ণরূপে ব্যাটিং পিচ। এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। শ্রীলঙ্কা এমনিতেও চেজ মোটামুটি ভালই খেলে থাকে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করতে আসলে একপ্রকার দুরন্ত ব্যাটিং শুরু করে দেয়। বিশেষ করে হেমন্ত নামের এক শ্রীলঙ্কার বোলার এর এক ওভারে কাঁদান মার মেরেছে অর্থাৎ যেখানেই বল করছে, সেখানেই মারছে। ওপেন এর দুইজন কেমন বিধ্বংসী ব্যাটার, সেটা আমরা সবাই জানি।
একবার সেট হওয়া মানেই বিপদ । এই ম্যাচের শুরুতেই দুইজন যা শুরু করেছিলো, তাতে রান পাওয়ার প্লে ওভারেই সেঞ্চুরি হওয়ার পথে ছিল। দুজনেই ১০ ওভারে টোটাল ১১০ রানের পার্টনারশিপ গড়ে দিয়েছিলো। তবে দুজনেই পরপর আউট হয়ে যায়, কিন্তু না ফেলতে পারলে রান কোথায় যে যেতো। এমনিতেই অস্ট্রেলিয়ার যে অবস্থা নেট রান রেট এর, তা বাড়াতে গেলে অনেক রানের ভিত্তিতে জিততে হবে। ওখানেই বলতে গেলে রান আটকে যায় অর্থাৎ ওর পরেই আরো দুইজন অর্থাৎ ২০ রানের মধ্যে ৪ জন আউট। রান ওখানেই চেপে গিয়েছিলো আর পরে সবার সম্মিলিত রান ৭০ হওয়ায় টোটাল ১৮২ এইরকম হয়েছিলো, তবে ভালোই ফাইট করার মতো ছিল, কারণ অস্ট্রেলিয়ার বোলার হিসেবে ভালোই।
শ্রীলঙ্কাও কম নয়, শুরুতেই স্লো রান উঠলেও পরবর্তীতে ভালোই রান রেট বাড়িয়ে দিয়েছিলো। ওপেন ভালোই শক্ত ছিল। নিশাঙ্কা সব থেকে ভাল ব্যাটিং করে গিয়েছিলো প্রথম থেকেই। যদিও কুশল একেবারে খারাপ খেলেনি। ১ উইকেট পড়ে যাওয়া সত্বেও বেশ ভালো রান করেছিলো, রান রেট তেমন দুর্বল হয়নি। নিশাঙ্কা শেষ পর্যন্ত ভালোই করে দিয়েছিলো, একাই সেঞ্চুরি করার ফলে শেষের দিকে ম্যাচটা সহজে জিতে গিয়েছিলো। তবে এই ম্যাচে একটা দুরন্ত ক্যাচ হয়, যেটা ফ্লাইং এবং কঠিন একটা ক্যাচ। এই ক্যাচটা নিশাঙ্কা ধরেছিলো ম্যাক্সওয়েলের।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





