আইসক্রিম এর ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা ম্যান্ডেলা আর্ট। আজকে একটু সম্পূর্ণ ভিন্ন বিষয়ের উপর এই আর্ট করেছিলাম। এই আর্ট মূলত একটা আইস ক্রিম এর উপর করেছিলাম। বর্তমানে আইস ক্রিম কিন্তু সবারই পছন্দের হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন আগের মতো আর একরকম এর আইস ক্রিম পাওয়া যায় না। সব এখন উন্নত হয়ে দাঁড়িয়েছে। আর সবথেকে বড়ো বিষয় হলো- ফ্লেভার। এখন যার যার ইচ্ছে মতো ফ্লেভার দিয়ে আইস ক্রিম খেতে পারে। আর এতে আইস ক্রিম স্বাদেরও হয়ে থাকে।
তো আসলে সেইরকম একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিলো এবং সেখান থেকেই এই বিষয়ে আর্ট করার চিন্তাভাবনা মাথায় আসলো। এই আর্টে আমি একটি বড় আইসক্রিম কনের উপর বিভিন্ন ফ্লেভারের স্কুপ এঁকেছিলাম। আর প্রতিটি স্কুপে আলাদা আলাদা রঙ এবং প্যাটার্ন ব্যবহার করেছি যাতে এটি দেখতে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত দেখায়। ম্যান্ডেলা আর্ট মূলত ধৈর্য এবং কল্পনার একটি সুন্দর সমন্বয়। করে উঠতে পারলে অনেক আকর্ষণীয় লাগে।
🍁উপকরণ:🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা পরিপূর্ণ আইস ক্রিম এর স্কুপ এঁকে নিয়েছিলাম। এরপর তাতে বিভিন্ন ফ্লেভারের আইস ক্রিম এঁকে দিয়েছিলাম। এরপর তাতে একেবারে হালকা ভাবে ম্যান্ডেলার ডিজাইন তৈরী করে দিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন এর মাধ্যমে পুরো ডিজাইন গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

▶️তৃতীয় ধাপে- মোম রং ব্যবহার করে ৫ রকম এর ফ্লেভারের আইস ক্রিম কালার করে নিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- মোম রং ব্যবহার করে স্কুপে কালার করে দিয়েছিলাম। আর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






This is beautiful and the colour design is eye catching, amazing work and well done