দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন বেঙ্গালুরু!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু আইপিএল এর অন্তিম ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ হয়ে গেলো। এই ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু আর গুজরাট। তবে সত্যি বলতে গুজরাট এর ফাইনালে যাওয়াটা আমার তেমন পছন্দ হয়নি, কারণ ফাইনালে গেলে সত্যি বলতে বেঙ্গালুরুর সাথে খেলতেই পারবে না ঠিকভাবে। মূলত বেঙ্গালুরুর সাথে কোনো ম্যাচে ভাল রেজাল্ট নেই তাদের। কোহলি যেখানে আছে, সেখানে গিলের কি আর পরিচালনা খাটে! তবে এই ফাইনালে যদি রাজস্থান উঠতো, তাহলে ভালো একটা ম্যাচ হতো। কারণ বৈভব ছেলেটা যেভাবে গোটা ম্যাচে খেলেছে, তাতে তারাই ডিজার্ভ করে ফাইনালে। তবে যাইহোক, না যেতে পারলেও গোটা ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছে একাই।
তবে বেঙ্গালুরুর প্রথমের থেকেই ভাব ছিল ফাইনালে যাওয়ার। আর শেষ পর্যন্ত সেটাই হলো। যাইহোক, এই ম্যাচটা আহমেদাবাদের মাঠে হয়েছিলো। আর বেঙ্গালুরু টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। বেঙ্গালুরুর এটা একটা প্লাস পয়েন্ট, কারণ চেজ মাস্টার কোহলি যদি থাকে, তাহলে টিম যেকোনো মূল্যে ম্যাচ জিতবে। কারণ একাই শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়, যেটা প্রত্যেকটা চেজের ক্ষেত্রে দেখা যায়। গুজরাট ওপেনিং করতে এসে শুরুটা একটু ভালো করলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ ভুবনেস্বর আর হেজেলউড এর বোলিং চাপে দুজনেই দিশেহারা হয়ে পড়ে। দুজনেই পরপর আউট হয়ে যায়। রানের চাপ তো ছিলই, কারণ সেভাবে বাউন্ডারি বের করতে পারছিল না।
সেক্ষেত্রে বেঙ্গালুরু আবার ফিল্ডিং খুব কড়াও করছিলো। পরে দুইজন আবার ব্যাটিং করতে করতে ভুল শর্ট দিতে গিয়ে ক্যাচ তুলে ফেলে। রান রেট এর অবস্থা খুবই খারাপ ছিল, খেলাটা এক পর্যায়ে যেনো আর ফাইনাল খেলার মতো মনে হচ্ছিলো না। একমাত্র ব্যাটিং এর দিকে ওয়াশিংটন ভালো ব্যাটিং করেছিলো, নাহলে টেনে টেনে ১২০-১৩০ রান হতো। ফাইনালে এত খারাপ ব্যাটিং করবে গুজরাট, আসলে ভাবা যায়নি। এদিকে বোলিং এর দিকে ভুবেনেশ্বর আর ক্রুনাল ভালো করেছিলো। মূলত এদের চাপে গুজরাট পুরো ধরাশায়ী হয়ে গেছিল। গুজরাট এর মূলত ব্যাটিং অর্ডার খুবই খারাপ ছিল এই পর্যায়ে। আর যেখানে একটা ফাইনাল ম্যাচ, সেখানে দাঁড়িয়ে গিলের উচিত ছিল দায়িত্ব নিয়ে ব্যাটিং করা।
এদিকে বেঙ্গালুরু তো শুরুতেই একদম ফুল দমে শর্ট খেলে যাচ্ছিল। কোহলি ঠান্ডা মাথায় একদম ক্লাসিক শর্ট নিয়ে খেলে যাচ্ছিল বরাবর এর মতো। ব্যাটিং এর ধরণ দেখেই আমি ভেবেছিলাম যে, এই ম্যাচ ১৫ ওভারের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে সত্যি বলতে প্রথমের দিকে ব্যাঙ্কেটেশ আর কোহলি ভালোই পার্টনারশিপ গড়ে তুলেছিল। যার ফলে রান অনেকটাই তুলে নিয়েছিলো পাওয়ার প্লে ওভারে। তবে সত্যি বলতে পুরো ম্যাচে কোহলি একাই জিতিয়ে নিয়ে গেছে। কারণ পরে বাকি যারা ব্যাটিং করতে এসেছিল, তারা কেউ ভাল ব্যাটিং করতে পারেনি। অবশেষে বেঙ্গালুরু পরপর দুটো আইপিএল জিতে নিলো। এই ম্যাচে সেরা প্লেয়ার হয়েছিলো কোহলি আর গোটা সিরিজে সেরা প্লেয়ার হয়েছে বৈভব।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





