গাজরের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন || অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা সাধারণ বিষয়ের উপর। তবে যেকোনো সাধারণ বিষয়কে যদি ম্যান্ডেলার রূপ দেওয়া যায়, তাহলে দেখতে অসাধারণ লাগে। এই আর্ট করেছিলাম মূলত একটা গাজরকে কেন্দ্র করে। সাধারণত আমরা গাজরকে একটি সবজি হিসেবেই দেখি। কিন্তু এটাকে ম্যান্ডেলার মাধ্যমে করে তুলেছি নকশা, সৌন্দর্য এবং সৃজনশীলতার এক অনন্য প্রকাশ।
এই আর্টটির সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে তুলে ধরেছিলাম এর সূক্ষ্ম নকশার মাধ্যমে। এখানে গাজরের পুরো বডিতে অসংখ্য বাঁকানো রেখা, ঘূর্ণি, ফুলের ডিজাইন এবং ছোট ছোট জ্যামিতিক প্যাটার্ন ব্যবহার করেছিলাম। ম্যান্ডেলা আর্টের মূল বৈশিষ্ট্য হলো ধৈর্য এবং মনোযোগ। এই ধরনের কাজ করতে গেলে প্রতিটি রেখা এবং ডিজাইনের প্রতি আলাদা যত্ন না নিলে প্রকৃত সৌন্দর্যে তুলে ধরা যায় না। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🍁উপকরণ: 🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা গাজরের সম্পূর্ণ গঠন ফুটিয়ে তুলেছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- কালার পেন এর মাধ্যমে আরো গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

▶️তৃতীয় ধাপে- কালো কালার পেন এর মাধ্যমে পাতায় একটু ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- পুরো গাজরের বডিতে ম্যান্ডেলা ডিজাইন করে দিয়েছিলাম।

▶️পঞ্চম ধাপে- মোম রং দিয়ে পাতায় এবং পুরো ডিজাইনে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






This mandala artwork is truly beautiful. The way you combined the carrot shape with colorful patterns made the design look so unique and creative. It is clear that you spent a lot of effort on this piece, and the final result is impressive.