হ্যারিকেনের ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ9 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটা ম্যান্ডেলা আর্ট করেছিলাম। এই তারিখের ম্যান্ডেলা আর্ট একটু অন্য ক্যাটাগরির মধ্যে করেছিলাম অর্থাৎ ১৯ দশকের দিকে আমাদের ব্যবহার করে আসা কিছু বিষয়। যারা সেই সময়ের দিকে এটি ব্যবহার করেছে, শুধুই তারা এইটা সম্পর্কে বুঝতে পারবে অর্থাৎ আমি সেই 'হ্যারিকেন' এর কথা বলছি।

হ্যারিকেন হলো আমাদের সময়ের একটা মূল্যবান জিনিষ, যেটা আমাদের পড়াশোনার সময়ে বেশিই ব্যবহার হতো। কারণ সেই সময়ের দিকে গ্রামের দিকে বিদ্যুৎ ছিল না, তখন এটাই একমাত্র অবলম্বন ছিল। এইগুলো কেরোসিন এর মাধ্যমে জ্বলত। তো সেই স্মৃতিকে আকড়ে ধরে এটার উপরে একটা ম্যান্ডেলা আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে আর্টটি ভালো লাগবে। এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000075781.jpg

🌾উপকরণ:🌾

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000075784.jpg
⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে হ্যারিকেন এর সম্পূর্ণ চিত্র অঙ্কন করে নিয়েছিলাম। এরপর একটি জ্বলন্ত শিখার দৃশ্য এঁকে দিয়েছিলাম।
1000075787.jpg
⏩️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে হ্যারিকেন এর সম্পূর্ণ দৃশ্যে ম্যান্ডেলা আর্ট করে দিয়েছিলাম।
1000075790.jpg
⏩️তৃতীয় ধাপে- কালার পেন এর মাধ্যমে কিছু ম্যান্ডেলা অংশে গাঢ় করে দিয়েছিলাম।
1000075793.jpg
⏩️চতুর্থ ধাপে- কালার পেন এর মাধ্যমে বাকি ম্যান্ডেলা ডিজাইনে গাঢ় করে দিয়েছিলাম। এরপর মোম রং এর মাধ্যমে জ্বলন্ত শিখায় কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 74186.70
ETH 2327.99
USDT 1.00
SBD 0.52