হাই-স্কোরিং থ্রিলার ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু গুজরাট। গুজরাট খারাপ খেলছে এমনটা বলব না, কিন্তু বেশ ভালোই খেলছে, প্রথম থেকেই যেটা দেখলাম। তবে বিগত লাস্ট কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স এর কারণে নেট রান রেট এর দিকে অনেকটাই পিছিয়ে পড়েছে। কিন্তু বেঙ্গালুরু দারুণ খেলছে, প্রতিটা ম্যাচে যেনো একটা চ্যালেঞ্জ হচ্ছে তাদের জন্য। সবসময় ১-২ এর মধ্যে অবস্থান করছে। কিন্তু পাঞ্জাব লাস্ট এর দিকে এসে কয়েকটা ম্যাচ এমন ভাল খেলল যে, সে নাম্বার এক পজিশন এর দিকে চলে গেছে। এছাড়া চেন্নাই এর বিষয়টা আরো ইন্টারেস্টিং, কারণ লাস্ট এর দিকের থেকে ৬ নম্বর পজিশনে চলে এসেছে।
চেন্নাই মূলত লাস্ট কয়েকটা ম্যাচে ভাল খেলেছে, ফলে গুজরাট টিম পেছনে পড়ে গেছে। তিনটে টিমের পয়েন্ট এক, কিন্তু নেট রান রেট এর দিকে পিছিয়ে পড়েছে। যাইহোক, গুজরাট এর টিম ভাল হওয়া সত্বেও ঠিক ম্যানেজ করতে পারছে না। যদিও এই ম্যাচটা বেঙ্গালুরু এর ঘরের মাঠে হয়েছে। কোহলি এমনিতেও যেকোনো পিচে চেজ ভাল খেলে, কিন্তু ঘরের মাঠে আরো ভালো খেলে। গতকাল টস জিতেছিল বেঙ্গালুরু এবং তারা গুজরাট টিমকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল। গুজরাট এর ওপেনার শুরুটা করেছিলো ভালোই। যে সাই সুদর্শন এখনও পর্যন্ত কোনও ম্যাচে ভাল একটা স্কোর করতে পারেনি, সে এই ম্যাচে একাই টেনে দিয়েছে।
সবাই কিন্তু সেভাবে ব্যাট করতে পারেনি, গিল যদিও তার সাথে বেশ কিছুক্ষণ ধরে পার্টনারশিপ গড়ে তুলেছিল, কিন্তু শর্ট বলে ক্যাচ তুলে দিয়েছিলো। এরপরে বাটলারও এসে তেমন ভালো রান তৈরী করতে পারেনি, কিন্তু সাই সুদর্শন একাই সেখানে ঘাটতি পূরণ করে দিয়েছিলো। ভালো একটা ইনিংস খেলে দিয়েছিলো এবং সেঞ্চুরিও করেছিলো। তুলনামূলক যা ভেবেছিলাম, তার থেকেও বেশি রান করেছিলো, অর্থাৎ ২০০ করতে পেরেছিল। বেঙ্গালুরু এর টিম বোলিং খুব একটা ভালো না করতে পারলেও ফিল্ডিং ভালোই করেছিলো। ফিল্ডিং এর দিকে একটু কড়া থাকলে ম্যাচে অনেক কিছু পরিবর্তন করা যায়। যাইহোক, রান ভালোই করেছিলো। এদিকে বেঙ্গালুরু টিম এই রান চেজ করতে নেমে ভালোই শুরু করে দিয়েছিলো।
যদিও এখানে কোহলির ওপেন করাকে আমি তেমন সমর্থন করিনা, কারণ সে ওপেন পজিশনে তেমন ভালো খেলতে পারে না। তারপরেও এই ম্যাচে শুরু থেকে ভালোই উত্তেজনা রেখেছিলো। তবে একটা বিষয়, এখানে বেথেলকে কেনো নামালো। ওপেন ভালো খেলতেই পারে না। বেথেল আউট হয়ে গেলে দেবদূত এসে কোহলির সাথে ভালোই তাল মিলিয়ে রান করে যাচ্ছিল। ওভারে প্রায় সাড়ে ১১ করে রান ছিল। এদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো, ১৬ ওভারে চেজ করে ফেলবে। কিন্তু কোহলি আর দেবদূত আউট হয়ে যাওয়ার পরে তেমন কোনো ইফেক্ট পড়েনি, একটু হালকা রান চেপে গিয়েছিলো। আসলে ওরা দুইজন এত করে গিয়েছিলো, যে এই ডাউন হওয়ায় বিশেষ কোনো ক্ষতি হয়নি। বরং আরো ১৮ ওভারে চেজ করে দিয়েছিলো। এতে নেট রান রেট আগের থেকে অনেকটাই বেড়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





