শেষ ম্যাচে বড়ো ধাক্কা!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে পঞ্চম টি২০ ম্যাচ ছিল। এই ম্যাচে এক প্রকার নিউজিল্যান্ড ধরাশায়ী হয়ে গেছে। প্রথম দিকে তাদের গতি যেমন ছিল, তাতে মনে হচ্ছিলো সাউথ আফ্রিকাকে নীল খাইয়ে দেবে। কিন্তু আসলে শেষের দিকে এসে খেলার মোড় ঘুরে গিয়েছে। আর তাদের সিরিজ যে ৫ টা হবে, এটা বুঝতে পারেনি। লাস্ট এর কয়েকটা ম্যাচ বলতে গেলে টানা জিতে গেছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড এর হারের কারণ আছে।
আসলে এরা শেষের কয়েকটা ম্যাচে প্লেয়ার অদল-বদল করে ম্যাচটা শেষ করে ফেলেছে। নিউজিল্যান্ড এর পিচে খেলা হলো আর নিজেরাই নিজের পায়ে কুড়াল মারলো। এই ম্যাচে সাউথ আফ্রিকা সর্বোচ্চ চেষ্টা দিয়ে রান করার চেষ্টা করেছিলো, কারণ এটাই তাদের ভাগ্য নির্ধারণ ম্যাচ ছিল। কারণ আগের ৪ টা ম্যাচে তাদের পয়েন্ট সমান-সমান, সেক্ষেত্রে এটাই তাদের সিরিজ জয়ের একটা সুযোগ ছিল। তো যাইহোক, এই ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা ওপেন এর দিকে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। মোট কথা তাদের টপ অর্ডার এর ব্যাটিং তেমন স্ট্রং ছিল না।
তবে তাও একেবারে খারাপ হয়নি, ৭৯ রানের একটা পার্টনার তৈরী করেছিলো। কিন্তু এটা বাজে স্কোর বলা যায়। কারণ যেখানে টি২০ ম্যাচ, সেখানে তিনজন মিলে এই রান অনেকটাই লো স্কোর ধরা যায়। তবে মিডিল অর্ডার এর ব্যাটিং খুবই ভালো হয়েছে। তাদের একজন উইকেট কিপার দুর্দান্ত ব্যাটিং করেছে। বলা যায়, এই ব্যাটিং তাদের জয়ের পথ নিশ্চিত করে দেওয়ার মতো। কারণ তাদের রান প্রথম দিকে যে পর্যায়ে ছিল, সেটা অত্যন্ত খারাপ ছিল। সেখান থেকে টেনে তোলা একটা আশীর্বাদ স্বরূপ ছিল তাদের জন্য। শুধু ৬ আর ৪ এর বাউন্ডারি চলেছে। ৩৩ টা বলে ৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস ছিল।
এই একজন ব্যাটসম্যান এর কারণে সাউথ আফ্রিকার কপাল খুলে গেছিল। কারণ এই রান অতোটা সহজ না চেজ করা। নিউজিল্যান্ড এই রান চেজ করতে পারবে না, সেটা বুঝতে পেরেছিলাম। কারণ তাদের রান করার মতো ব্যাটসম্যান নেই। গত ম্যাচেও যা নামিয়েছিল, এই ম্যাচেও তাই নামিয়েছে। এদের মানে সেই টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত একইরকম ধারা। একজনও রান করতে পারেনি। একটা অবাক করা বিষয়। নিউজিল্যান্ড এর এত খারাপ প্লেয়ার নামিয়েছে, সে বলার মতো না। কারণ সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন তার নেই তেমন অভিজ্ঞতা, সে থেকেই সিরিজ বের করে নিয়ে গেলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!