অভিষেকের থ্রিলার ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
গতকাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ড এর মধ্যে প্রথম টি২০ ম্যাচ শুরু হয়েছে। তার আগে ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে এবং এখন ৫ সিরিজের টি২০ খেলা হবে। সামনে যেহেতু টি২০ বিশ্বকাপ, তাই এইটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই টি২০ ম্যাচে একটু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ গিল এর স্থানে সন্জুকে আনা হয়েছে। এছাড়া ঈশান কিষান, রিঙ্কু সিং এদের আনা হয়েছে। এটা একদিক থেকে ভালো হয়েছে। কারণ বিশ্বকাপ এর আগে সবাইকে খেলিয়ে দেখা উচিত, কাদের কাদের নেওয়া যেতে পারে। আর আসলে এরা তেমন একটা সুযোগও পায় না খেলার, এটা মনে হয় অনেকদিন পরে এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছে।
যাইহোক, খেলাটা নাগপুর এর মাঠে হয়েছে আর এটা দীর্ঘদিন পরেই হয়েছে। কারণ আসলে এখন মেয়েদের আইপিএল খেলা চলছে, তাই এদের খেলার জন্য এদিকে নির্বাচন করেছে। ভারতে আসলে খেলার মাঠের অভাব নেই, অসংখ্য মাঠ রয়েছে। এই ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাটিং করতে পাঠায় ভারতকে। ভারতের জন্য যদিও হিসেবে এটা একটা খারাপ কপাল, কারণ আগে ব্যাটিং মানে বিপর্যয় আর তাও যদি এইরকম ১০০% ব্যাটিং পিচ হয়। তবে আগে ব্যাট করলে জেতার চান্স থাকে, যদি ২৩০+ রান করতে পারে। শুরুটা কিন্তু অসাধারণ করেছিলো অভিষেক। অভিষেক বর্তমানে টি২০ ফরম্যাটের রাজা, দুর্দান্ত খেলে যাচ্ছে।
প্রথমে উইকেট একটা পড়লেও কিছু মনে হয়নি। শুধু একটা উইকেট না, ওখানে পরপর দুটো গিয়েছে। কিন্তু একাই তো পুরো আগুন হয়ে গেছে। ব্যাটিং করেছে, তা যেনো বোলারদের নিয়ে ছেলে খেলার মতো। পাওয়ার প্লে ওভারে তুলো ধুনে দিয়েছে। ৮ ওভারে ১০০ রান মানে একটা বিশাল অবস্থা। রান রেট সাড়ে ১২+ ছিল তখন। তবে আফসোস যে ৮৪ রানে আউট হয়ে যায়। একদম থ্রিলার ব্যাটিং যাকে বলে। যতক্ষণ ছিল, ততক্ষণ মাঠে বাউন্ডারির বর্ষণ হচ্ছিলো। নিউজিল্যান্ড ফিল্ডিং মিস করেছে যদিও এই ম্যাচে। আমাদের রিঙ্কু অনেকদিন পরে মাঠে নামলেও দারুণ ব্যাটিং করে দিয়েছে। মোট কথা খেটে খেলে।
রান অনেক করেছিলো অর্থাৎ ২৪০ এর মতো। এটা চেজে একটা মারাত্মক পেসার। যাইহোক, পরবর্তী খেলা শুরু হতে না হতেই ১ উইকেট পড়ে যায়। তার কিছুক্ষণ পরে আবারো একটা পড়ে যায়। মোটামুটি একটু চাপের মুখে রেখেছিলো ওদের। তবে ফিলিপস একটু ভালো ব্যাটিং করছিলো অর্থাৎ ম্যাচ ধরে নিয়েছিলো, আসলে এই ধরণের ম্যাচে যদি একটু সেট হয়ে যাওয়া যায়, তাহলে ৪ আর ৬ এর বাউন্ডারি যেতেই থাকে। আর আমাদের ফিল্ডিং আসলে বড্ড খারাপ, বিশেষ করে লাস্ট কয়েকটা ম্যাচে ভীষণ খারাপ যাচ্ছে। এই ম্যাচও অনেক ক্যাচ ড্রপ হয়েছে। যাইহোক, মোটামুটি ভালো ভাবেই ম্যাচটা জিতেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





