ভারতের দুর্দান্ত জয়!

in আমার বাংলা ব্লগ19 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000086291.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর একটা এর মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচটা ইন্ডিয়ার জন্য একটা বড়ো ম্যাচ ছিল টি২০ হারার পরে। আর এই ম্যাচে যেহেতু রোহিত আর কোহলি এর মতো প্লেয়ার আছে, সেখানে দাঁড়িয়ে এই ম্যাচ অনেক বড়ো হওয়ার কথা। যদিও বর্তমানে এই আগের ম্যাচগুলো যেভাবে হেরেছে, তাতে এটা বিশ্বাস করার মতো না। মূলত ভেতরের কিছু কাহিনী আছে, যেটা বলা যায় না, তাই আর বললাম না। যাইহোক, ইংল্যান্ড আর ইন্ডিয়ার অধিনায়ক এর মধ্যে টস হলে ইংল্যান্ড জিতে যায় এবং তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

ওপেন ব্যাটিং এর দিক থেকে তারা ভালোই শুরু করেছিলো। আমাদের ইন্ডিয়া বোলিং ভালোই ছিল, কিন্তু প্রথম কয়েক ওভারে ভালো যাওয়ার পরে অর্থাৎ ১০ ওভারের পরে বোলিং চেঞ্জ এর পরে একটু খারাপ বোলিং হয়েছে। আর বুমরাহ এবং কৃষ্ণ ভালোই বোলিং করেছে। বুমরাহ উইকেট তেমন না পেলেও ১০ ওভারে যেনো তাদের নাজেহাল করে রেখেছিলো। গিল হিসেবে অধিনায়ক এর দায়িত্ব ধীরে ধীরে খারাপ করছে না, ভালোই করছে। যাইহোক, এদিকে তাদের ওপেন এর দিকে ভাল শুরু করলেও উইকেট একটা দ্রুত পড়ে যায়। এতে করে কোনো চাপ হলেও সেটা দ্রুত ঠিক হয়ে যায়। কারণ রুট এসেছিল।

একজন ৭৩ এবং অন্যজন ৪৫ করেছিলো। এই পার্টনারশিপ ছিল খুবই শক্তিশালী। এটা না ভাঙতে পারলে একটা সমস্যা তৈরী হতো। ৩০০ ক্রস করতেও পারতো। তবে অক্ষর খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলো ওই মুহূর্তে। যদিও সে সবথেকে বেশিই রান দিয়েছে, কিন্তু পরে সবগুলো উইকেট সে একাই নিয়েছিলো। তবে একটা বিষয় ভালো ছিল যে, ২৫০ রানের মধ্যে আটকে দিতে পেরেছিল। কিন্তু তারপরেও একটা সমস্যা হলো, এই রানেও হেরে গেলে একটা বিপদ হতো, ইন্ডিয়া আসলে সেইরকম একটা প্ল্যান করেছিলো বটে। কারণ এদের খেলার ধরণ দেখলে বোঝা যায়। গিল ভালো ব্যাটিং করতে লাগলেও এদিকে বড়ো বড়ো মহারথি পড়ে যাচ্ছে।

উইকেট যেতে লাগলেও গিল মোটামুটি ম্যাচ ধরে রেখেছিলো। এদিকে গিল আবার চোট পেয়ে মাঝ পথে উঠে গিয়েছিলো। ফলে আরো একটা বাড়তি চাপ ছিল, কারণ দেড়শো রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। এছাড়া এরপরে অক্ষর এবং ওয়াশিংটন এসে ম্যাচটা ধরেছিলো। আমিতো খেলার ভাব দেখে ভেবেছিলাম এই ম্যাচটাও গেলো মনে হয়। কারণ রান রেট পড়ে গিয়েছিল ওখানে। আর যদি ওখানে আরো একটা উইকেট পড়ে যেতো, তাহলে আর উপায় ছিল না, কারণ এর পরে আর সেইরকম কোনো ব্যাটসম্যান ছিল না। তবে এই ম্যাচ জিতেছে শুধু অক্ষর আর ওয়াশিংটন এর একটা সুন্দর পার্টনারশিপ এর কারণে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png