বিশ্বকাপে রেকর্ড রান!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার আট এর আরো একটা গুরুত্বপূর্ন ম্যাচ হয়েছে। এই ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজ আর জীম্বাবুয়ের মধ্যে। সুপার আট এর ম্যাচগুলো এমন যে, এখান থেকে সেমিফাইনাল খেলতে হলে নেট রান রেট খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে সুপার আটে তো একপ্রকার সবাই ভালো টিম হয়ে উঠেছে। কিন্তু বিষয় হলো, এখানে যে যতো বেশি রানের ব্যবধানে ম্যাচ জিততে পারবে, সে ততো ভালো নেট রান রেট অর্জন করতে পারবে। গত পরশু ম্যাচের কথাই ধরি, ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে ছিল, কিন্তু এতো বাজে খেলা ইন্ডিয়ার মনে হয় আমি দেখিনি।
প্রথমে যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করছিলো, সেখানে উইকেট পড়তে দেখে, মনে হয়েছিলো, বোলিং পিচ, বেশি রান হবে না। হলেও সেটা বড়ো করে হলেও ১২০-৩০ এর মধ্যে আটকে যাবে। কিন্তু সেখানে হলো কেস উল্টো অর্থাৎ ২০০ এর কাছে চলে গেলো। কিন্তু ইন্ডিয়া ব্যাটিং করার সময় এত জঘন্য খেলল যে, ভাষায় প্রকাশ করার মতো না আর এখানেই বড়ো মার খেয়ে গেছে। এখন সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে বাকি দুই ম্যাচ জেতা লাগবে এবং সেটাও বড়ো রানের ব্যবধানে। একমাত্র মিরাক্কেল কিছু যদি ঘটে, তাহলেই ভালো হবে। নাহলে ম্যাচ জিতলেও নেট রান রেট বিবেচনায় চান্স পাবে না।
যাইহোক, গতকাল জীম্বাবুয়ে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ওদের ব্যাটিং করতে পাঠিয়েছিলো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আসলে টি২০ তে একটা সুপার টিম। যেকোনো পরিস্থিতিতে রান ম্যানেজ করে ফেলতে পারে, কারণ ওদের সবাই ব্যাটিং পারে। ওয়েস্ট ইন্ডিজ এমনিতেও গতকাল এর ম্যাচে যে পিটুনি দিচ্ছিল, তাতে করে রানের হিসেব কোথায় গিয়ে দাঁড়াবে, তা কল্পনার বাইরে ছিল। আর হিটমায়ের খুবই মেরে যাচ্ছিল। এরা একবার সেট হয়ে গেলে ধরে রাখা খুবই মুশকিল। রান যে ২৫০ হবে এটা নিঃসন্দেহে ভেবে নেওয়া যাচ্ছিল। আর তাছাড়া হিটমায়ের শেষ অব্দি টিকে থাকলে রান আর যে কতটা হতো, সেটা কল্পনাতিত।
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত এটা সর্বোচ্চ রান ছিল। যাইহোক, এটা একটা বিরাট রান ছিল ২০ ওভারে। এখন বিষয় হলো, জীম্বাবুয়ে এখানে একটা বড়ো রানের ব্যবধানে হেরে যাবে, সেটা বোঝাই যাচ্ছিল। কারণ এইরকম রানের টার্গেট খেলতে গেলে অর্ধেক সময়ে দেখা যায় যে, এখানে চিন্তায় ম্যাচ ৫০% হেরে বসে থাকে আর জীম্বাবুয়ে এত বড়ো টিম না, যে তারা যেকোনো মুহূর্তে রানের মোড় ঘুরিয়ে ফেলতে পারবে। তবে ওয়েস্ট ইন্ডিজ এই বড়ো রানের ব্যবধানে জিতে ৫ পয়েন্ট এক লাফে পেয়ে গেছে, মানেই সেমিফাইনাল নিশ্চিত, কারণ আরো একটা জিতলে ৬, আর নামানো সম্ভব না।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





