দুর্ধর্ষ ব্যাটিং পাটিদারের!

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000082385.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত আইপিএল এর কোয়ালিফাই ম্যাচ খেলা হয়েছে আর এটা প্রথম ম্যাচ ছিল। যেহেতু পয়েন্ট তালিকায় প্রথম সারিতে বেঙ্গালুরু আর গুজরাট ছিল, তাই তাদের মধ্যেই ম্যাচটা হয়েছিলো। নিয়ম অনুযায়ী মূলত এটাই হয়ে থাকে। আর গতকালের ম্যাচটা হয়েছিলোও একটা ঐতিহাসিক মাঠে অর্থাৎ ধরমশালা। এটা বলা হয় একটা পূর্ণ ভূমি। তবে যাইহোক, এখানে খেলা হলে মাঠ ভালো সাজিয়ে তোলে দেখলাম। এই ম্যাচেও সবকিছু এমনভাবে ডিজাইন করেছে, বিশেষ করে লাইটিং। দারুণ লাগছিল, যেনো কোথাও অনুষ্ঠান চলছে। স্টেডিয়াম পুরো সেজে উঠেছিল।

যাইহোক, এদিকে গুজরাট আর বেঙ্গালুরু উভয় টিম অনেক কষ্ট করে তারপর এই স্থানে এসেছে। গুজরাট ভালো খেলে ঠিকই, কিন্তু এবছর বেঙ্গালুরু আলাদাই ফর্মে রয়েছে। এই ম্যাচে টস জিতেছিল গুজরাট এবং তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। পিচের অবস্থা অনুযায়ী তাদের সিদ্ধান্ত ঠিকই ছিল। কিন্তু আমি একটা কথা বারবার বলি যে, যতোই ব্যাটিং পিচ হোক না কেনো, রান যদি একবার হাতের বাইরে চলে যায়, তাহলে সেটা ৯৯% কঠিন হয়ে যায়। এদিকে যদি গুজরাট এর বোলিং এবং ফিল্ডিং এর বিষয়টা দেখি, তাহলে যথেষ্ট ভাল একটা টিম। কারণ তাদের টিমে বাইরের দেশের ভাল ভাল বোলার রয়েছে।

এদিকে বেঙ্গালুরুর যদি দেখি, তাহলে সেটাও সেম বিষয়। প্রতিবারই ভালো একটা গঠনমূলক টিম ম্যানেজমেন্ট থাকে। আর বেঙ্গালুরু গতবার ধরে উঠে উঠে ট্রফি নিয়েছে। এবারও একটা চান্স আছে, হয়ে গেলে রেকর্ড করে ফেলবে। যাইহোক, টস এর নির্ধারিত অনুযায়ী বেঙ্গালুরু ব্যাটিং করতে নামে এবং ওপেন করতে এসেছিল কোহলি আর বেঙ্কটেশ। কোহলি যদিও ওপেন ভালো খেলে না আর তার উপরে প্রথমে ব্যাটিং করছে। টার্গেট হলে তাও মাঝে মাঝে খেলে দেয়, কিন্তু তার আগে হলে পারে না। তবে মোটামুটি শুরুটা খারাপ ছিল না, রান রেট ১২+ রেখেছিলো। আর এটা অনেক গুরুত্বপূর্ন ছিল। খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলো তো রজত পাটিদার আর ক্রুনাল।

দুইজনের পার্টনারশিপ ছিল ভয়ংকর অর্থাৎ লাগামহীন শর্ট যাকে বলে। রজত একাই ছয় মেরে বোলারদের কাঁপিয়ে দিয়েছে। ৯ টা দ্রুত ছয় মারা সহজ কথা নয় অর্থাৎ মাত্র ৩৩ টা বল খেলে ৯৩ রান নট আউট থেকে। আর এদিকে ক্রুনাল এর ৪৩ রান জুড়ে আরও একটা গুরুত্বপূর্ন ভিত ছিল। সব মিলিয়ে বলা যায় আইপিএল এর সর্বোচ্চ রান উঠেছে অর্থাৎ ২৫০ ক্রস। এটা দেখে ৯০% গুজরাট হেরে বসে আছে, কারণ এটা অসম্ভব একটা ব্যাপার। এদিকে এই রান চেজে নেমে উইকেট গণ হারে পড়তে শুরু করে দিয়েছিলো। কারণ এত রানের চাপে ব্যাটিং করা সম্ভব নয়। অনেক রানে হেরেছে, বলা যায় প্রায় ১০০ রানে হেরেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png